জনপদ

টাঙ্গাইলের বন্যা কবলিত এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে

টাঙ্গাইলের বন্যা কবলিত এলাকায় পানি জমে মানুষের দুর্ভোগ বাড়ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার কারণে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা জলমগ্ন, মানুষ পানি থেকে রক্ষা পেতে চেষ্টা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের সবগুলো নদীর পানিই বেড়েছে। যমুনার পানি ৮৯ সেন্টিমিটার, ধলেশ্বরী ১৬৩ সেন্টিমিটার ও ঝিনাই নদীর ১০২ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার ১০ উপজেলার প্রায় সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

দুর্গত এলাকার মানুষ আশ্রয় নিয়েছে স্কুল, কলেজ, রাস্তাঘাটসহ উচু স্থানগুলোতে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে দাবি করেছে জনগণ।

জেলার বাসাইল, মির্জাপুর ও কালিহাতী উপজেলা মানুষ গুলো দীর্ঘমেয়াদী বন্যার ফাঁদে পড়েছে। এসব এলাকায় এবকার পানি প্রবেশ করলে তা সহজে বের হয় না।

বিষয়:টাঙ্গাইল বন্যা কবলিত এলাকা যমুনার পানি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…