জনপদ

টাঙ্গাইলের গোপালপুরে পাঁচ ইউনিয়নেই নৌকার জয়

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ইউনিয়নের নির্বাচনের বেসরকারি ফলাফল প্রকাশের জন্য ভোট বাক্স ও নির্বাচনী ফলাফল বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাঁচ ইউনিয়নের সবগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা জয়লাভ করেছেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

বেসরকারি ফলাফলে নির্বাচিতরা হলেন, হাদিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান, নগদা শিমলা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো: হোসেন আলী, আলমনগর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন, মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম এবং ধোপাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন, সংরক্ষিত আসনে ৫১ জন এবং সাধারণ সদস্য পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিষয়:৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচন টাঙ্গাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…