চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টটেনহ্যামের জার্সি পেলেন স্টোকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ ফাইনালের পর থেকে শুরু। অ্যাশেজে মহাকাব্যিক ইনিংসের পরে থেকে আরও একবার বেন স্টোকসে মজেছে ইংল্যান্ড। যার ছোঁয়া লেগেছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। ইপিএলের জায়ান্ট ক্লাব টটেনহ্যাম হটস্পারের পক্ষ থেকে স্টোকস পেয়েছেন নিজের নাম লেখা জার্সি। অলরেডরা অবশ্য তাদের ক্লাবে ইংলিশ অলরাউন্ডারকে আগেই স্বাগত জানিয়েছে।

গত রোববার লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ড দেখেছে বেন স্টোকসের মহাকাব্যিক ইনিংস। তার অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করেই ইংল্যান্ড এক উইকেটে জিতে নিয়েছিল হেডিংলি টেস্ট। ওই জয়ে চলতি অ্যাশেজ সিরিজে সমতায় ফেরেন জো রুটরা।

নতুন জার্সি পেয়ে স্টোকস লিখেছেন, ‘কখনো কোনো ক্লাবকে সমর্থন করিনি। বরাবরই করতে চেয়েছি। সত্যি বলতে ফুটবলকে কখনো ভালোবাসিনি। কিন্তু আমার প্রথম ফুটবল ক্লাব হিসেবে প্রথমের দিকেই ছিল টটেনহ্যাম। তখন নীল আর হলুদ কিট ছিল। ওপরে থমসন লেখা থাকত। কিন্তু এটা পাওয়ার পর থেকে আমি অফিসিয়ালভাবে স্পার্স ফ্যান।’

এই টুইট দেখার পরেই টটেনহ্যামের স্টার ফুটবলার ও ইংলিশ অধিনায়ক হ্যারি কেন পাল্টা টুইট করেছেন। স্টোকসের এই পছন্দকে তিনি স্বাগত জানিয়েছেন। পাশাপাশি অ্যাশেজের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন কেন।

বলছেন, অ্যাশেজের পর যেন স্টোকস তাদের ম্যাচ দেখতে মাঠে আসে। এভাবে আগাম আমন্ত্রণও পাঠিয়ে রাখেন কেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০টটেনহ্যামলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকা-মাওয়া সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

এপ্রিল ২১, ২০২৬
ছবি: নটর ডেম ম্যাথ ক্লাবের প্রতিনিধি ও চ্যানেল আই নিউজের চীফ নিউজ এডিটর মীর মাসরুর জামান

নটর ডেম ম্যাথ ফেস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো চ্যানেল আই

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফাহমিদার দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততারই ধারাবাহিকতা’

এপ্রিল ২১, ২০২৬

বিশ্বব্যাপী খাদ্যসংকট ক্রমেই বাড়ছে: ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT