ক্রিকেট

ঝড় তোলার অপেক্ষায় বেঙ্গালুরুর ‘কেজিএফ’

বেঙ্গালুরুর কেজিএফ সিনেমার পোস্টার, প্রধান চরিত্রের ছবি ও যুদ্ধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গালুরুর কেজিএফ সিনেমার পোস্টার, যেখানে প্রধান চরিত্রের ছবি ও যুদ্ধের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও ফ্যাফ ডু প্লেসিসকে নিয়ে ভারতের জনপ্রিয় সিনেমা ‘কেজিএফ’ কম্বিনেশন তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের ফেসবুক পেজে সিনেমার আদলে পোস্টার বানিয়ে একটি পোস্ট করেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

কোহলি ও ম্যাক্সওয়েল আগের আসরেও বেঙ্গালুরুর হয়ে মাঠ মাতিয়েছেন। তাই এবারের আসরে তাদের রিটেইন করেছে দলটি। কদিন আগের মেগা অকশনে ৭ কোটি রুপিতে ফ্যাফকে দলে টেনে ‘কেজিএফ’ কম্বিনেশন সম্পূর্ণ করেছে বেঙ্গালুরু।

কোহলির ‘কে’, গ্লেনের ‘জি’ ও ফ্যাফের ‘এফ’- এই নিয়ে বেঙ্গালুরুর ‘কেজিএফ’।

ভারতীয় পরিচালক প্রশান্ত নীলের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত কেজিএফ সিনেমাটি কন্নড়-ভাষার একটি অ্যাকশনধর্মী চলচ্চিত্র। ২০১৮ সালে মুক্তি পেয়ে যা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে। এবছরই আসছে চলচ্চিত্রটির দ্বিতীয় পর্ব। যাতে নামভূমিকায় অভিনয় করেছেন যশ।

বিষয়:আইপিএল-২০২২ কেজিএফ কোহলি প্লেসিস বেঙ্গালুরু ম্যাক্সওয়েল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…