চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝামেলা মেটেনি, তারপরও লন্ডন যাচ্ছেন শাকিব খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

শাকিব খান আর শুভশ্রীর ‘চালবাজ’ ছবির শুটিং আটকে দিয়েছিল পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারস। সংগঠনটি তখন ছবির ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ আনে। যৌথ প্রযোজনার ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। জানা গেছে, পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারসের সাথে ঝামেলা এখনো মেটেনি। তাই ছবির কাজ করার জন্য এবার মুম্বাইয়ের কারিগরি টিমের সহযোগিতা নেওয়া হচ্ছে। লন্ডনে ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।

ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি আর ঢাকার  অনন্য মামুন। আজ ২০ আগস্ট রোববার চ্যানেল আই অনলাইনকে অনন্য মামুন জানান, ৩ সেপ্টেম্বর ছবির নায়ক শাকিব খান আর তিনি লন্ডন যাচ্ছেন। সেখানে প্লে মাউন্টে ছবির শুটিং শুরু হবে ৪ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর থেকে অংশ নেবেন শাকিব খান।

অনন্য মামুন বলেন, ‘আমরা যৌথ প্রযোজনার নিয়ম মেনেই বাংলাদেশ আর ভারতের মুম্বাইয়ের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করব। যুক্তরাজ্যের স্থানীয় কিছু টেকনিশিয়ানও কাজ করবেন।’

Banglabid

শাকিব খান বলেন, ‘অবশেষে ছবিটির শুটিং শুরু হচ্ছে। শুটিংয়ের মাঝে ১৩ সেপ্টেম্বর ওমানে যাব। ওখানে মাস্কটে ১৪ সেপ্টেম্বর একটি শোতে অংশ নেব। লন্ডনে ফিরে পরদিন থেকে আবার শুটিংয়ে অংশ নেব। সেখানে থাকব ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।’

‘চালবাজ’ ছবির গল্প প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘নিখাঁদ একটি প্রেম কাহিনী। শাকিব একজন লাভার বয়, অন্যদিকে শুভশ্রী ঘর পালানো মেয়ে। ঘটনাচক্রে তাদের পরিচয়। এর বেশি বলা যাবে না।’

এদিকে ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারসের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‌গত এক বছর ধরে এসকে মুভিজ শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক ঠিক মতো দিচ্ছে না। এমনকি টেকনিশিয়ানদের প্রতি নানা অবিচার করছে। ১৯ জনকে তাদের প্রাপ্য এখনো দেয়নি, এমন অভিযোগ এসেছে ফেডারেশনের কাছে। এমনটা যাতে ভবিষ্যতে আর না ঘটে, এ কারণেই সংগঠনটি ‘চালবাজ’ ছবির শুটিংয়ে নিষেধজ্ঞা দিয়েছে। এই নিষেধজ্ঞার কাগজ ৬ জুন এসকে মুভিজের অফিসে পৌঁছানো হয়েছে। সেদিনই ‌‘চালবাজ’ ছবির কাজ বন্ধ করতে বলা হয়। ২০ জুন থেকে লন্ডনে ‘চালবাজ’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তখন কাজ শুরু করা সম্ভব হয়নি।

Reneta

‘চালবাজ’ ছবিতে শাকিব খানের নায়িকা হচ্ছেন কলকাতার নায়িকা শুভশ্রী। আরও অভিনয় করবেন ঢাকার আমান রেজা, হাসান ইমাম এবং কলকাতার খরাজ মুখার্জি, বিশ্বজিৎ নাথ।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই অর্ধের দুই গোলে টানা দ্বিতীয় উয়েফা সুপার কাপ পিএসজির

আগস্ট ১৩, ২০২৬

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT