জনপদ

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ছাত্রের ছবি, জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর ছবি, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোসাদ্দেক হোসেন শিমুল (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় শান্ত (২০) নামের একজন গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাটের হিচমি-পুরানাপৈল বাইপাস সড়কে শনিবার রাতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগলে ওই হতাহতের ঘটনা ঘটে।

নিহত শিমুল জয়পুরহাট পৌর শহরের পাচুরচক মহল্লার কদ্দুস ফকিরের ছেলে এবং আহত শান্ত শহরের পূর্ব বাজারস্থ প্রিন্স হোটেলের মালিক ছমির উদ্দিনের ছেলে। আহতকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:কলেজ শিক্ষার্থীর মৃত্যু জয়পুরহাট সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…