বাংলাদেশ

জয়পুরহাটে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

জয়পুরহাটে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

জয়পুরহাটে ডাকাতদল এবং রাজবাড়ীতে চরমপন্থিদের সাথে পুলিশের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে পুলিশের দুইজন সদস্য আহত হয়।

ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটকের দাবি করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজবাড়ীর পাংশায় পুলিশ-চরমপন্থী ‘বন্দুকযুদ্ধের’ পর গুলিবিদ্ধ অবস্থায় চরমপন্থী নেতা কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে।

এসময় সেখান থেকে বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ।

বিষয়:চরমপন্থী ডাকাত বন্দুকযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…