চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বলন্ত গাড়ি থেকে বের হয়ে এলেন অনন্ত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

দাউ দাউ করে আগুন জ্বলছে। পুড়ছে গাড়ি। তার ভেতর থেকে বেরিয়ে এলেন অনন্ত। রুদ্র মূর্তি যেন তার! প্রচণ্ড ক্রুধে এসেই সামনে ধুন্ধুমার মারামারি শুরু করেন তিনি! এ পর্যায়ে ক্রুদ্ধ অনন্তকে থামালেন সমু রেন্ডি। যিনি দক্ষিণী ভারতীয় সিনেমার অন্যতম ফাইটিং ডিরেক্টর!

পাঠক নিশ্চয় এমন বর্ণনায় ধরে ফেলেছেন যে এটা বাস্তবে নয়, সিনেমার দৃশ্য! সত্যিই তাই। মানিকগঞ্জ সিংগাইরের ধল্লা গ্রামে চতুর্থদিনের মতো চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত বহুল আলোচিত ছবি ‘নেত্রী দ্য লিডার’ এর দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ।

ছবি: নাহিয়ান ইমন

সেখানেই একটি অ্যাকশন দৃশ্যে এমন বিধ্বংসী রূপে দেখা মেলে অনন্ত জলিলের। একটু দূরে চেয়ারে বসে রক্তমাখা মেকাপ নিয়েই অনন্ত’র ফাইটিং দৃশ্যটি দেখছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম খল-অভিনেতা প্রদীপ রাওয়াত!

ফাইটিং ডিরেক্টর অনন্তকে থামালে অন্য সবার মতো অনন্তকে উদ্দেশ্য করে হাত তালি দেন প্রদীপ। অনন্ত’র মারপিটের দৃশ্য দেখে নিজের ভালো লাগার কথাও ব্যক্ত করেন এসময়।

চিত্রনায়িকা বর্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘নেত্রী দ্য লিডার’ ছবির কাহিনী। প্রথম ধাপের শুটিং শেষে দ্বিতীয় ধাপের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রদীপ রাওয়াত সহ অন্যরাও।

‘নেত্রী দ্য লিডার’ এ বর্ষার লুক

গত ২০ নভেম্বর থেকে বাংলাদেশে শুটিং করছেন এই তামিল অভিনেতা। অনন্ত জলিল প্রযোজিত এই ছবির মূল খল নায়কের ভূমিকায় আছেন প্রদীপ। এছাড়াও এই ছবিতে আছেন দক্ষিণ ভারতের আরো দুই তারকা খল-অভিনেতা কবির দুহান সিং ও তরুণ অরোরা।

Reneta

বুধবার শুটিং চলার এক ফাঁকে এই অভিনেতা গণমাধ্যমকে জানান, বাংলাদেশে কাজ করতে দারুণ লাগছে তার। ভাষা ছাড়া কাজের মধ্যে কোনো তফাৎ পাচ্ছেন না। উন্নত টেকনিশিয়ান, উন্নত ক্যামেরা, একই রকম লোকেশনের কথাও এসময় জানান প্রদীপ।

শুটিংস্পটে তামিল অভিনেতা প্রদীপ রাওয়াত | ছবি: নাহিয়ান ইমন

সিনেমাটিতে পরিচালকের দায়িত্ব পালন করছেন তামিল পরিচালক উপেন্দ্র মাধব ও অনন্ত। ছবিতে নেত্রী বর্ষার দেহরক্ষীর চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল।

মানিকগঞ্জে শুটিং শুরুর আগে প্রথম লটের শুটিং হয় বাংলাদেশের সিলেট ও পরে ভারতের হায়দরাবাদে। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘নেত্রী দ্য লিডার’।

বাংলাদেশ থেকে অনন্ত জলিলের প্রযোজনা সংস্থা মনসন ফিল্ম এটা প্রযোজনা করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্তঅনন্ত জলিলকবীর সিংতরুণ অরোরাপ্রদীপ রাওয়াতবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় কিশোর গ্যাংয়ের ১০ সদস্য আটক

পরবর্তী

কক্সবাজারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

পরবর্তী

কক্সবাজারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

ডেঙ্গুতে হাসপাতালে ১০৮ রোগী

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT