চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জেমস বন্ড’ নিয়ে ড্যানিয়েল ক্রেগের নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৭
বিনোদন
A A
ড্যানিয়েল ক্রেগ

ড্যানিয়েল ক্রেগ

‘জেমস বন্ড’ নিয়ে নাটক যেন থামছেই না। প্রতি মুহূর্তে অন্যদিকে মোড় নিচ্ছে। জেমস বন্ডের চরিত্রে ড্যানিয়েল ক্রেগ থাকছেন তো? নাকি অন্য কেউ? আর তা নিয়ে হঠাৎ করেই শুরু হয় অনিশ্চয়তা। বোস্টন রেডিও স্টেশনে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানিয়েল ক্রেগ জানিয়েছেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এরপর চারদিকে রটে যায় জেমস বন্ডের ব্রিফকেস হাতে আর দেখা যাচ্ছে না ড্যানিয়েল ক্রেগকে। কিন্তু এর ঠিক একটু পরই তিনি মত পাল্টান। ‘দ্য লেট নাইট শো উইথ স্টিফেন কলবার্ট’ নামের এক টিভি অনুষ্ঠানে তিনি নিশ্চিত করেন, পঞ্চমবারের মতো জেমস বন্ড হচ্ছেন তিনি। 

তবে সেই সাথে আরও একটি বিষয় নিশ্চিত করেছেন ড্যানিয়েল ক্রেগ। আর তা হলো, এবারই শেষ। আর কখনো বন্ড চরিত্রে অভিনয় করবেন না। তবে এর আগে এমনটি বলার পর আবার ফিরে এসেছিলেন ক্রেগ। এমনকি তিনি বলেছিলেন, ‘হাতের কব্জি কেটে ফেলব, তবু জেমস বন্ড সাজব না।’

হলিউড রিপোর্টার ব্যাপারটি নিশ্চিত করেছে এরই মধ্যে। বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের দুনিয়া কাঁপানো চরিত্র জেমস বন্ড। লন্ডনের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা এসআইএসের দুর্ধর্ষ গুপ্তচর এই বন্ড। ২০১৫ সালে মুক্তি পায় জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি ‘স্পেকটার’। বিশ্বব্যাপি প্রায় ৮৮০ মিলিয়ন ডলার আয় করে ছবিটি। বিবিসি।   

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেমস বন্ডড্যানিয়েল ক্রেগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাপ-বেটিতে খেলতে মজা

পরবর্তী

সংবাদপত্রের প্রতিনিধিদলের সঙ্গে ইসির সংলাপ

পরবর্তী
সংবাদপত্রের প্রতিনিধিদলের সঙ্গে ইসির সংলাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদপত্রের প্রতিনিধিদলের সঙ্গে ইসির সংলাপ

বন্যার পানিতে ভেসে আসা পরিবারের সদস্যরা, নেপাল ও ভারতে মৃতের সংখ্যা ১৫৩. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির সঙ্গে সঙ্গে বানভাসি মানুষের জন্যও খরচ করি

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT