প্রবাস সংবাদ

জেদ্দা বাংলা স্কুলে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

জেদ্দা বাংলা স্কুলের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা বাংলা স্কুলের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদিআরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে (ন্যাশনাল কারিকুলাম) অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণিতে নবাগতদের বরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।

প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মো আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হামদুর রহমান। বক্তব্য রাখেন মো হুমায়ূন কবির, সৈয়দ রাশেদ রেজা,আকছানা আক্তার,রাবেয়া রাশেদ ও ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবদুল্লাহ আনছারি ও তাহমিনা আক্তার মিতু। সৌদি আরবের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ছাত্র-ছাত্রীরা স্কুল ক্যাম্পাসে এ ধরনের আয়োজনে একত্রিত হতে পেরে উচ্ছাস প্রকাশ করে।

বিষয়:বিদায় সংবর্ধনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…