চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ণ ৩০, মে ২০২৬
- সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৮৮নং আজলাবাদ শিশু শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ইব্রাহিম খলিল, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আনোয়ারুল হক চৌধুরী এবং সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহজাহান আলীকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়, যারা বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরাও এ সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈরচুনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জিয়াউল ইসলাম জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মো. আসাদুজ্জামান চৌধুরী মানু এবং ১১নং বৈরচুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী চৌধুরী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো সুশিক্ষা এবং সেই শিক্ষার কারিগর হচ্ছেন শিক্ষকরা। অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অবদান এ অঞ্চলের শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, কঠোর পরিশ্রম, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। পাশাপাশি নিজ বিদ্যালয় ও শিক্ষকদের প্রতি সম্মান ও ভালোবাসা ধরে রাখার আহ্বান জানান বক্তারা।

Reneta

অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনাঠাকুরগাঁওবিএনপির সাধারণ সম্পাদকবিদায় সংবর্ধনা
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT