চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনপুরায় প্রধান শিক্ষক আবদুল বাছেতের বিদায় সংবর্ধনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০২৫
জনপদ, ভোলা
A A
মনপুরায় প্রধান শিক্ষক আবদুল বাছেতের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার মনপুরায় ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাছেত পাটোয়ারীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা  দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার ৮ এপ্রিল বেলা ১১ টায় উপজেলার ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) মফিজুর রহমান মিলন মাতাব্বর বলেন, অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক আবদুল বাছেত পাটোয়ারীকে আমি ছোটবেলা থেকে জানি। তার মেধা, প্রজ্ঞা ও বিছক্ষণতা তাকে সহকারি শিক্ষক থেকে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদে আসীন করেছে। তিনি দীর্ঘ শিক্ষকতা জীবন শেষ করে অবসরে যাচ্ছেন। আশা করি তিনি এই বিদ্যালয় তথা মনপুরার শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখবেন।

এসময় অতিথি হিসেবে ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. নাছির উদ্দিন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব মেম্বার।

উত্তর সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব মেম্বার বক্তৃতায় বলেন, বিদায়ী প্রধান শিক্ষক আবদুল বাছেত পাটোয়ারী সুনামের সহিত স্কুল পরিচালনা করেছেন। আমরা তার অবসর জীবন সুন্দরভাবে কাটার জন্য দোয়া করছি।

Reneta

বিদায় সংবর্ধনায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ছমেদপুর বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন। তিনি বলেন, আজকের অবসরজনিত বিদায়ী প্রধান শিক্ষক আবদুল বাছেত পাটোয়ারীর সাথে আমি দীর্ঘদিন যাবত একই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছি। তিনি সবসময় বিদ্যালয়ের উন্নতি ও শিক্ষকদের স্বার্থ রক্ষায় সুনামের সহিত কাজ করে গেছেন। শিক্ষকদের বিপদে আপদে তিনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতেন। এবং একজন সহকর্মী হিসেবে তার ব্যবহারে আমরা সবাই মুগ্ধ ও সন্তুষ্ট ছিলাম।

সভাপতির বক্তৃতায় অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, এ বিদ্যালয়ে আবদুল বাসেত পাটোয়ারী প্রধান শিক্ষক হওয়ার পর থেকে স্কুলের ব্যাপক উন্নতি হয়েছে। তিনি প্রধান শিক্ষক হওয়ার পর স্কুলে আধুনিক ভবন হয়েছে। স্কুলে সাধারণ শাখার পাশাপাশি কারিগরি শাখা হয়েছে। এবং পুরো সাকুচিয়া ইউনিয়নের শিক্ষার্থীরা হাজীর হাট গিয়ে অনেক কষ্ট করে পরীক্ষা দিতে হতো। সেই কষ্ট লাঘব করে জেএসসি ও এসএসসি পরীক্ষার কেন্দ্র আনতে নিরলসবাবে কাজ করেছেন তিনি। এছাড়াও তার সময়ে স্কুলে কম্পিউটার ল্যাব, কারিগরি ল্যাব স্থাপিত হয়েছে। এবং মেধাবী শিক্ষকদের তত্ত্বাবধানে এ স্কুলের শিক্ষার্থীরা শিক্ষা, শিল্প ও সংস্কৃতিক অঙ্গনে সুনামের সহিত ভূমিকা রাখছে।

এসময় বিদায়ী প্রধান শিক্ষক আবদুল বাছেত পাটোয়ারীকে বিদ্যালের শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী স্মারক ও মানপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।

বিদায় সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক মো. সেলিম পাটোয়ারী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফকির হাট মাধমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শাজাহান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম শামীম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান শিক্ষকবিদায় সংবর্ধনামনপুরা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT