অন্যান্য

জুলহাস-তনয় হত্যা মামলায় এবিটি সদস্যের ৩ দিনের রিমান্ড

জুলহাস-তনয় হত্যা মামলায় এবিটি সদস্যের ৩ দিনের রিমান্ড

কলাবাগানে জোড়া খুনের ঘটনায় কুষ্টিয়া থেকে আটক শরিফুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শরিফুল ইসলাম শিহাব আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা শিকার করলেও ঘটনাস্থলে সে উপস্থিত ছিল কি না, তা নিশ্চিত হতে পারনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে চিহ্নিত করা হয়েছে।

ঢাকায় মার্কিন দুতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু তনয় হত্যায় জড়িত সন্দেহে কুষ্টিয়ার ছয় রাস্তার মোড় থেকে আনসার উল্লাহ বাংলা টিমের কুষ্টিয়া অঞ্চলের ইউনিট প্রধান শফিকুল ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শফিকুল জানায়, হত্যাকাণ্ডের জন্য দু’মাস ধরে কলাবাগান এলাকায় প্রস্তুতি নেয় আনসার উল্লাহ্ বাংলা টিমের সদস্যরা। এই হত্যাকাণ্ড কখন এবং কিভাবে ঘটানো হবে তার পরিকল্পনা করে তারা।

ডিবি বলছে, কলাবাগানে দুই খুনের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ আরও তিনজনকে চিহ্নিত করা হয়েছে।

কলাবাগানে ২৫ এপ্রিল নিজ বাসায় খুন হন রূপবান পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান এবং তার বন্ধু তনয়।

বিষয়:মার্কিন কর্মকর্তা খুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…