চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুটি ভাঙার অপেক্ষায় কাটল পুরো দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

৭ উইকেট হারিয়ে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বস্তিতেই ছিল বাংলাদেশ। তবে সে স্বস্তি মিলিয়ে গেছে শ্রীলঙ্কার দুর্দান্ত প্রতিরোধে। ব্যাটিং স্বর্গে বাংলাদেশ বোলারদের হতাশ করে চতুর্থ দিনের পুরোটাই নিজেদের করে নিয়েছেন দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে রেকর্ড জুটির সুবাদে চতুর্থ দিনেই বাংলাদেশকে প্রায় ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা। আলোর স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৫১২ রান। চতুর্থ উইকেট জুটি অবিচ্ছিন্ন রয়েছে ৩২২ রানে।

প্রথমবার ডাবল সেঞ্চুরি পূর্ণ করা করুনারত্নে ২৩৪ ও ধনাঞ্জয়া ১৫৪ রানে অপরাজিত আছেন। ৭ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে পিছিয়ে আছে মাত্র ২৯ রানে। পঞ্চম দিনে কত রান লিড নিয়ে শ্রীলঙ্কা প্রথম ইনিংস ঘোষণা করে সেটিই দেখার।

টাইগারদের করা ৫৪১ রান টপকে লিড নেওয়া কেবল সময়ের ব্যাপার লঙ্কানদের জন্য। সারাদিনেও বাংলাদেশ দেখেনি সাফল্যের মুখ। টেস্টে পুরো একটা দিন বোলিং করে প্রতিপক্ষের কোনো উইকেট ফেলতে না পারার অভিজ্ঞতা আগেও তিনবার হয়েছে বাংলাদেশের।

দু’বার সাউথ আাফ্রিকা ও একবার ভারতের সঙ্গে। তবে সেগুলো ছিল ম্যাচের প্রথম ও দ্বিতীয় দিনে। চতুর্থ দিনে নিষ্ফলা থাকার অভিজ্ঞতা বাংলাদেশের এবারই প্রথম।

আগের দিন ১৯০ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেখান থেকে করুনারত্নে ও ধনাঞ্জয়া প্রতিরোধ গড়ে স্বাগতিকদের নিয়ে গেছেন চালকের আসনে।

Reneta

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২৯ রান। আজ কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকরা যোগ করে আরও ২৮৩ রান। মাঠে খেলা গড়িয়েছে ৭৬ ওভার। আকাশ মেঘলা হয়ে মাঠে আলো স্বল্পতা দেখা দেয়ায় অন্তত ২০ ওভার কম হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টরানের পাহাড়লিড স্পোর্টসশ্রীলঙ্কা ব্যাটিং
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT