তারকাকথন

‘জীবনের মূল্য’

‘জীবনের মূল্য’

শামীমা তুষ্টি

ছোট পর্দার তারকা শামীমা তুষ্টি। নিয়মিত কাজ করছেন নাটক আর টেলিছবিতে। বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। পাশাপাশি সামাজিক নানা বিষয় নিয়েও কাজ করেন। বিভিন্ন বিষয়ের ওপর মন্তব্য করেন। ফেসবুকে তেমনি একটি বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন তিনি। লিখেছেন—

মানুষের জীবনটা ইজি বাইক বা টুকটুকির মতোই ঠুনকো হয়ে গেছে, শুটিংয়ে আসার সময় পুবাইল ফ্লাইওভারে ইজি বাইক ওভারটেক করার সময় ভেতর থেকে একজন বাইরে পরে যান। পেছন থেকে আসা একটি ট্রাক লোকটিকে চাপা দেয়। মুহুর্তেই মারা যান নিরীহ লোকটি। কী অসহায় আমরা! কত ইজি বাইক ইজি লাইফ! জীবনের কোনো মূল্য নাই এখন আর। সবার তাড়া। সবাই শুধু টাকার পেছনে ছুটে। রাস্তায় এই ইজি বাইক, অটোরিকশা, নষ্ট বাস, সব কিছুই সহজ। কিন্তু আমরা কি একটু চিন্তা করি। সবাই বাসায় অপেক্ষা করে আমার আপনার সুস্থভাবে ফিরে আসার। আমাদের সবাইকে সচেতন হতে হবে। জীবনটা এত ইজি বাইকের মতো ইজি না। আপনার জন্য কেউ অপেক্ষা করে আছে। জীবনের মূল্য অনেক বেশি।

শামীমা তুষ্টির পোস্ট
শামীমা তুষ্টির পোস্ট
বিষয়:শামীমা তুষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…