চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার সন্ধ্যায় দেশের ৬৪ জেলায় ‘গোর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। প্রতিদিনই উৎসবে দেখানো হচ্ছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে একযোগে প্রদর্শিত হবে গাজী রাকায়েত পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘গোর’।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দেশের সব শিল্পকলা একাডেমিতে দর্শকরা সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি দেখতে পারবেন।

‘গোর’ বাংলা ও ইংরেজি ভাষায় নির্মাণ করেছেন গাজী রাকায়েত। ইংরেজি নাম ‘দ্য গ্রেভ’। এটি ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এমনকি ছিলো অস্কারের প্রাথমিক তালিকায়।

একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, শামীমা তুষ্টি প্রমুখ।

গোর খাদকের গল্প নিয়ে এরআগে নির্মিত হয়েছিলো নাটক। গাজী রাকায়েতের চিত্রনাট্য ও অভিনয়ে ১৯৯৭ সালে ‘গোর’ নামে ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। সেটি প্রচার হয়েছিল ১৯৯৮ সালে। পরের বছর প্রথমবার আয়োজিত মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছিলেন লাভলু।

এই নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন বিপাশা হায়াত। ওই গল্পটিকে সিনেমার উপজীব্য করেই চলচ্চিত্র নির্মাণ করছেন গাজী রাকায়েত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এ যৌথভাবে ‘শ্রেষ্ঠ ছবি’র পুরস্কার সহ ‘গোর’ জিতে নিয়েছে মোট ১১টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশিউল ইসলামইমপ্রেসএসএম মহসিনগাজী রাকায়েতগোরদিলারা জামানদীপান্বিতা মার্টিনদ্য গ্রেভমামুনুর রশীদমৌসুমী হামিদলিড বিনোদনশামীমা তুষ্টিসিনেমাসুষমা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT