জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ৭ জানুয়ারি ২০১৬ নির্ধারণ করেছেন আদালত।
বৃহম্পতিবার দুপুরে বকশিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে মামলার ৩২তম এবং সর্বশেষ সাক্ষী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনর রশীদের সাক্ষ্য গ্রহণ শুরু করেন আদালত।
আংশিক সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৭ জানুয়ারি ২০১৬ তারিখে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেন। এর আগে সকালে একজন সাক্ষীকে জেরা করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
খালেদা জিয়া আদালতে ন্যায় বিচার পাবেন বলে তার আইনজীবীরা আশা প্রকাশ করেছেন।
আর খুব দ্রুতই মামলার কার্যক্রম শেষ হবে বলে আশা দুদকের আইনজীবীদের।






