অন্যান্য

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জেরা ২১ জানুয়ারি পর্যন্ত মুলতবি

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জেরা ২১ জানুয়ারি পর্যন্ত  মুলতবি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সর্বশেষ সাক্ষীর জেরা অব্যাহত রয়েছে। 

বেগম জিয়ার পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা শুরু করেছেন আইনজীবী আব্দুর রেজ্জাক খান। পরে ২১ জানুয়ারি পর্যন্ত জেরা মুলতবি করেন তৃতীয় বিশেষ জজ আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের কথা থাকলেও মামলাটি উচ্চ আদালতে থাকায় সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে আসামীপক্ষ আবেদন করে। আদালত তা মঞ্জুরও করেন। তবে, অসুস্থতার কারণে হাজির হতে পারেননি বলে আইনজীবীদের মাধ্যমে আদালতকে জানিয়েছেন বেগম খালেদা জিয়া। 

এই মামলায় দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

বিষয়:খালেদা জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…