চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির উত্থান আর পুসকাসের আক্ষেপের বিশ্বকাপ

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
৯:৫৫ অপরাহ্ণ ২০, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মাস পেরোনোর আগেই বাজবে রাশিয়া বিশ্বকাপের বাঁশি। ২০টি বিশ্বকাপ পেরিয়ে এসেছে ফুটবল মহাযজ্ঞের যাত্রাপথ। প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। আগের আসরগুলোর পরতে পরতে ঠাসা রোমাঞ্চকর নানা গল্প। চ্যানেল আই অনলাইনের পাঠকদের ধারাবাহিকভাবে ফিরিয়ে নেয়া হবে ইতিহাসের ধূলিজমা সেসব পাতায়। আজ থাকছে সুইজারল্যান্ড বিশ্বকাপ ১৯৫৪’র কথা-

সব লাল পাথর যেমন চুনি হতে পারে না; তেমনি আরাধ্য সোনার ট্রফিটা উঁচিয়ে অনেক কিংবদন্তিরও বলা হয়নি, ‘আজ আমরা বিশ্বসেরা।’ তাদেরই একজন হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস। ফাইনালে ‘মিরাকল অব বার্ন’ দেখে এমন একটা দলের কাছে তাদের হারতে হয়, যাদের বিশ্বকাপই খেলার কথা ছিল না!

ফিরে দেখা: বিশ্বকাপ-১৯৩০, বিশ্বকাপ-১৯৩৪, বিশ্বকাপ-১৯৩৮, বিশ্বকাপ-১৯৫০।

Banglabid

বিশ্বযুদ্ধের আঘাতে ওয়েস্ট জার্মানি তখন দিশেহারা। শহরের রাস্তায়, পাড়া-মহল্লায় বোমার আঘাতের দাগ। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স আর রাশিয়া চার ভাগে ভাগ করে নিয়েছে তাদের। মৌলিক অধিকার যখন তাদের কাছে দূর আকাশের তারা, তখন বিশ্বকাপ ফুটবল খেলার সাহস জার্মানদের জন্য পৃথিবী জয়ের মতোই ব্যাপার ছিল। ১৯৫০ সালে সুযোগ না পেয়ে জার্মানরা আরও হতাশ হয়ে পড়ে। কিন্তু পরের বছর তাদের সামনে বিশ্বকাপ দুয়ার খুলে যায়। তখনও জার্মানিতে ফুটবল মানে শখের ব্যাপার। পেশাদার কোনো ক্লাব নেই, নেই শক্তিশালী অবকাঠামো। পারিশ্রমিক ছাড়াই কেউ কেউ তবু খেলাটা চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তাদের নিয়েই কোনোমতে বাছাইপর্ব উতরে বিশ্বকাপে যায় দলটি। ফাইনালে হারিয়ে দেয় সর্বকালের অন্যতম সেরা দল ৫৪’র হাঙ্গেরিকে!

ওয়েস্ট জার্মানি

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে রাখে আর্জেন্টিনা। ব্রাজিল অন্যতম ফেভারিট হলেও পুসকাসের হাঙ্গেরি তখন অপ্রতিরোধ্য। টানা চার বছর ৩২টি ম্যাচে তারা অপরাজিত। বিশ্বকাপের আগে পত্রপত্রিকায় তাদের বীরত্বের কথা প্রকাশিত হতে থাকে। বিশ্বকাপের আগের বছর দ্য গার্ডিয়ান এক বিশেষ প্রতিবেদনে লিখেছিল, ‘চন্দ্র, সূর্য, গ্রহতারা যেমন সত্য, তেমনি সত্য পুসকাসের এই হাঙ্গেরির নিখুঁত ফুটবল। তাদের স্পিড, বল কন্ট্রোল এবং পজিশনাল ফুটবল দেখতে পারাটা স্বপ্নের মতো ব্যাপার।’

গ্রুপ পর্যায়ে সেই হাঙ্গেরি কোরিয়াকে ৯-০তে হারানোর পাশাপাশি জার্মানিকে ৮-৩ গোলে উড়িয়ে দেয়। জার্মানদের বাদ পড়ার মতো অবস্থা হয়ে যায়। ‘জার্মানরা মরার আগে মরে না’ -এই তেজ আর প্রজ্ঞা তারা ফুটবলে টেনে আনে। তুরস্কের সঙ্গে প্লে-অফ খেলে ৭-২ গোলের জয় নিয়ে পরের রাউন্ড নিশ্চিত হয় তাদের। শেষ আটে ব্রাজিল, হাঙ্গেরি, উরুগুয়ে, ইংল্যান্ডের সঙ্গে যোগ দেয় জার্মানি।

Reneta

প্রাক্তন চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং ব্রাজিলকে উড়িয়ে হাঙ্গেরি ফাইনালে চলে আসে। তাতে কোনো বিস্ময় নেই। পুসকাসরা ফাইনালে না আসলে বরং বিস্ময়ের প্রসঙ্গ উঠত। ফুটবল দুনিয়া বিস্মিত হয় ফাইনালের অন্য দল জার্মানিকে দেখে।

ফাইনাল: ‘মিরাকল অব বার্ন’
১৯৫৪ সালের ৪ জুলাই। সুইজারল্যান্ডের আকাশে বৃষ্টির ঘনঘটা। সেই বৃষ্টিতে জার্মানির ফুটবলারদের কিছুটা সুবিধা হয়। কিন্তু ম্যাচের শুরুটা ছিল হাঙ্গেরির পক্ষে। ফিটনেসের কারণে মাঝখানে দুই ম্যাচ না খেলা পুসকাস ফাইনালে ফিরেছিলেন। তার ফিটনেস নিয়ে হাঙ্গেরির তাই চিন্তা ছিল। কিন্তু মাঠে নামার ছয় মিনিটের মাথায় গোল করে সব চিন্তা উড়িয়ে দেন পুসকাস। আট মিনিটের সময় ব্যবধান ২-০ করেন জোলটান। দশম মিনিটে জার্মানির ম্যাক্স মরলক ব্যবধান ২-১ করেন। ১৮তম মিনিটে সমতায় ফেরান হেলমুট র‌্যান। ব্যবধান ২-২ হওয়ার পর হাঙ্গেরি মরিয়া হয়ে ওঠে। কিন্তু তাদের সব আক্রমণ ফিরিয়ে দিতে থাকে জার্মানি। ম্যাচ শেষ হওয়ার ৬ মিনিট আগে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ওই র‌্যান। শেষ বাঁশি পর্যন্ত জার্মান-প্রাচীরের কাছে মাথানত করতে হয় এক কিংবদন্তির দলকে। সেদিন বার্নের ওয়াঙ্কড্রফ স্টেডিয়ামে যে মিরাকল লেখা হয়, তা আজও বিস্ময়ের ঝড় তোলে ফুটবলপ্রেমীর হৃদয়ে।

অফসাইডে পুসকাসের একটি গোল বাতিল হয়

ফাইনালে জার্মানি থেকে ধারাভাষ্যকক্ষে ছিলেন কিংবদন্তি হারবার্ট জিমেরম্যান। দেশের বিজয়ের মুহূর্তে তার বলা কথা আজও জার্মানিতে লোকগাথা হয়ে আছে। তৃতীয় গোলের পর তিনি সহকর্মীর কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বলে ওঠেন, ‘দৃষ্টি আজ সীমানা ছাড়িয়ে! সীমানা ছাড়িয়ে! সীমানা ছাড়িয়ে! সবটাই জার্মানির জন্য।’ শেষ বাঁশির পর পেশাদারিত্বের শেকল ছিন্ন করে ফের বলেন, ‘৩-২ ব্যবধানে জিতেছে জার্মানি। আমি আজ পাগলপারা! আমাকে তোমরা পাগল বলে দাও!’

গোলবন্যার বিশ্বকাপ
৫৪’র বিশ্বকাপে যে হারে গোল হয়েছিল তা বিশ্বকাপের ইতিহাসে বিরল। ম্যাচপ্রতি গড় গোল ৫.৩৮। এক দলের সবচেয়ে বেশি গোলও দেখেছিল ওই বিশ্বকাপ, হাঙ্গেরি মোট ২৭টি গোল দিয়েছিল। দলগতভাবে ম্যাচপ্রতি সবচেয়ে বেশি গোলের গড় হাঙ্গেরির, ৫.৪। চ্যাম্পিয়নদের এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল, জার্মানির ২৫টি। সবচেয়ে বেশি গোল খেয়েও চ্যাম্পিয়ন হওয়ার নজির জার্মানির। তারা ১৪টি গোল হজম করেছিল। এক ম্যাচে দুই দল মিলে সবচেয়ে বেশি গোল হয় ওই বিশ্বকাপে, অস্ট্রিয়া ৭-সুইজারল্যান্ড ৫। সবচেয়ে বেশি গোলের ব্যবধানে জয় আসে হাঙ্গেরি (৯) দক্ষিণ কোরিয়া (০) ম্যাচে।

এক নজরে ১৯৫৪ বিশ্বকাপ
আয়োজক: সুইজারল্যান্ড, ১৬ জুন- ৪ জুলাই। চ্যাম্পিয়ন ওয়েস্ট জার্মানি। রানার্সআপ হাঙ্গেরি। তৃতীয় অস্ট্রিয়া। চতুর্থ উরুগুয়ে। মোট দল ১৬টি। মোট ম্যাচ ২৬টি। মোট গোল ১৪০টি। সর্বোচ্চ গোল করেন  সান্দোর কোকসিস (হাঙ্গেরি), ১১টি। গোল্ডেন বল পান পুসকাস (হাঙ্গেরি)। গোল্ডেন গ্লাভস জেতেন গুয়েলা গ্রসিকস (হাঙ্গেরি)। গোল্ডেন বুট সান্দোর কোকসিস’র (হাঙ্গেরি)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড নিউজ
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

মেয়ে শ্বেতাকে নিয়ে বাবা অমিতাভের স্মৃতিকাতরতা

পরবর্তী

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপে আওয়ামী লীগ অনেক এগিয়ে: প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার জরিপে আওয়ামী লীগ অনেক এগিয়ে: প্রধানমন্ত্রী

জুভেন্টাসের উৎসবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ৬ সমর্থক

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT