চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেল নাকি জামিন, কী আছে আরিয়ানের ভাগ্যে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২১
বিনোদন
A A

মাদক মামলায় রবিবার (৩ অক্টোবর) বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান সহ মোট আটজনকে গ্রেপ্তার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এদিন সন্ধ‌্যায় মেডিক‌্যাল পরীক্ষা শেষে তাদের আদালতে হাজির করা হলেও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে একদিন রাখার নির্দেশ দেন আদালত।

সোমবার বিকেলে মুম্বাইয়ের আদালতে হাজির করা হবে শাহরুখ পুত্র সহ বাকিদেরও।জানা গেছে, ইতোমধ্যেই এনসিবির অফিস থেকে আদালতের উদ্দেশে নেয়া হয়েছে সবাইকে। হয়তো আজকেই নির্ধারণ হবে কী আছে শাহরুখ পুত্রের ভাগ্যে! জেল নাকি জামিন? জানা যাবে আজই।

আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডে অবশ্য নির্ভার। তিনি মনে করছেন, আজই জামিন হবে আরিয়ানের। তার বক্তব্য, ‘আমার মক্কেলকে শুধুমাত্র চ্যাট মেসেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। আরিয়ানের কোনো টিকিট ছিল না, এমনকি কেবিন বা কোনো আসন ছিল না। তার বোর্ডিং পাসও ছিল না। কারণ সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার কাছে কিছুই পাওয়া যায়নি। সেদিক থেকে আরিয়ানের অপরাধগুলো জামিনযোগ্য।’

Banglabid

এই আইনজীবী জানিয়েছেন, আদালতে আরিয়ানের জামিনের আবেদন করবেন।

এদিকে এনবিসির জিজ্ঞাসাবাদে আরিয়ান জানিয়েছেন, চার বছর ধরে মাদক নেন তিনি। যুক্তরাজ্য এবং দুবাইতে থাকাকালীন সময়েও মাদক সেবন করেছেন শাহরুখ পুত্র।

রবিবার জিজ্ঞাসাবাদের সময় আরিয়ান মাদক নেয়ার কথা স্বীকার করেছেন এবং অনুতপ্ত হয়ে কেঁদেছেন বলে জানিয়েছে এনবিসির সূত্র।

Reneta

মাদক মামলায় রবিবার শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ানকে এনডিপিএস আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

আরিয়ানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ মাদক ও নগদ ১ লক্ষ ৩৩ হাজার রুপি। মাদকের মধ্যে ছিলো ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ানজামিনবলিউডশাহরুখশাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান

পরবর্তী

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন কাজী হায়াৎ ও মাজহার

পরবর্তী

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন কাজী হায়াৎ ও মাজহার

'নির্বাচন কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন ধোঁকাবাজির শামিল'

সর্বশেষ

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT