সাভারে যাত্রীবাহী বাস চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বাসের চালককে গ্রেফতারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
দুপুর সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয় ডেইরি ও জয়বাংলা গেট অবরোধ করে রাখে।
পরে খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম তাদের কথা শোনেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আমি শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছি। তারপরও তারা মহাসড়ক না ছাড়লে বুঝব এখানে আন্দোলনকারীদের অন্য কোন উদ্দেশ্য আছে।







