জাহাঙ্গীরনগরে আনন্দ শোভাযাত্রা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা, শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও পতাকা নিয়ে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশে উদযাপনের উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এরপর উপার্যের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা উদ্বোধনকালে উপাচার্য বলেন: ‘৭ মার্চের যে ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে জাতি উজ্জীবিত হয়েছে।
আনন্দ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি, জাবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।






