চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ছাত্রলীগ নেতার মাথা ফাটানোর জেরে ৫ শিক্ষার্থী বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৩
রাজনীতি, শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষক কনভেনশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী সাইফুল ইসলাম বাদলকে রড়, ছুরি, রামদা দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফের সভাস্থল ত্যাগ করার পরে এই ঘটনা ঘটে।

বহিষ্কৃতরা হলেন- ইমরুল হাসান অমি (আইন ও বিচার), আহমেদ গালিব (বাংলা ৪৭), মো. কাইয়ুম হাসান (দর্শন ৪৭), মো. আরিফুল ইসলাম (দর্শন- ৪৭), তানভীরুল ইসলাম (প্রাণিবিদ্যা-৪৭)। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।

ঘটনা সূত্রে জানা যায়, প্রধান অতিথি মাহবুবুল আলম হানিফের বক্তব্য শেষে জহির রায়হান মিলনায়তন থেকে বের হচ্ছিলেন বাদল। এসময় তার উপর ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা রড়, ছুরি, রামদা দিয়ে অতর্কিত হামলা চালায়। হামলার ফলে মাথায় আঘাত পাওয়ার সাথে সাথে মেঝেতে পড়ে যান তিনি। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়।

পরে ঘটনাস্থলে রবীন্দ্রনাথ ঠাকুর হলের নেতাকর্মীরা ছুটে গেলে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এসময়, তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান বলেন, ‘বাদলের মাথা ফাটানোর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ ঘটনাসহ গতকালের সাংবাদিক হেনস্তার ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ১০ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চাঁদপুরে জাটকা ধরায় ২৭ জেলে আটক

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৭৫

পরবর্তী
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৭৫. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১৭৫

অক্ষয় কুমার শুটিং সেটে আহত হওয়ার খবরের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং সেটে আহত হলেন অক্ষয়

সর্বশেষ

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিঝুমদ্বীপ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT