‘গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২০’ চলাকালীন মুসলমানরা যাতে স্বাচ্ছন্দ্যে আল্লাহর ইবাদত করতে পারেন, সেজন্য জাপানের প্রকৌশলীরা তাদের স্বস্তি দিতে দেশটিতে ‘মোবাইল মসজিদ’ প্রচলন করেছেন।
অলিম্পিক এবছরের জুলাই থেকে আগস্টে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে।
দ্য ইসলামিক ইনফরমেশনের তথ্যমতে, জাপানে প্রায় তিন লক্ষাধিক মুসলমান বসবাস করেন। পর্যটক ও স্থানীয় বাসিন্দারা যাতে আল্লাহর ইবাদত মিস না করেন সেজন্য এমন উদ্যেগ নিয়েছেন। মুসলমানরা তাদের ধর্ম ও সংস্কৃতিকে বেশি মূল্যায়ন করে জানতে পেরে তারা ‘মোবাইল মসজিদ’র ধারণা নিয়ে আসে।
ধর্মপ্রাণ মসলমানরা যাতে খেলাধূলা দেখার পর মসজিদে এসে নামাজ আদায় করতে বেগ পোহাতে না হয়, সেজন্য জাপানিরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। জাপানিরা বলেন, আমরা মুসলমানদের (সকলকে) ভালোবাসি।
এমন কাজ করে জাপানিরা মুসলিম পর্যটক ও বাসিন্দাদের প্রতি বিনীত আচরণ দেখিয়েছেন বলে মনে করেন তারা।








