চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের কানসাইয়ে আওয়ামী লীগের প্রথম আহ্বায়ক কমিটি

মোঃ হারুন অর রশিদমোঃ হারুন অর রশিদ
৭:২৪ অপরাহ্ণ ০৭, মে ২০১৯
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সূর্যোদয়ের দেশ জাপানের কানসাই এলাকায় প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ কানসাই শাখার একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে৷

৫ মে ওসাকা সুরুহাসিতে অবস্থিত মমো ক্যাফে এন্ড রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়৷ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে প্রথমবারের মতো কানসাই আওয়ামী লীগের এই অনুষ্ঠানে ওসাকা, কোবে, নারা ও কিয়ুটু থেকে নেতাদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিয়ুটোর আমিনুর রহমান৷ অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন মোহাম্মদ আশরাফুজ্জামান৷

প্রধান অতিথির বক্তব্যে শামসুল আলম ভুট্টু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ববাসী বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে৷

বিশেষ অতিথি মোঃ আলাউদ্দিন বলেন, আওয়ামী লীগের শাসন ব্যবস্থার মান ভালো দেখেই এখন বিএনপি-জামায়াতের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তারা নিত্য নতুন চক্রান্ত শুরু করছে। তাদের রুখে দিতে জাপান প্রবাসীদের এক হয়ে কাজ করতে হবে৷

বিশেষ অতিথি ওসাকার মোঃ মাসুদ উল হাসান বলেন, উন্নয়ন-অগ্রযাত্রায় নতুন মাত্রা এনেছে সজীব ওয়াজেদ জয়ের ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণা। এরই ধারাবাহিকতায় কানসাই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে৷

Reneta

এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন মাহফুজুল করিম, সালমান মাহমুদ সিদ্দিকী, ওমর ফারুক, অসীম কুমার সাহা, মিঠুন কুমার সাহা প্রমুখ৷

আলোচনা শেষে আবু সাদাত মোঃ সায়েমকে আহ্বায়ক ও মোঃ হারুন অর রশিদকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আংশিক(৭ জন) ঘোষণা ও অনুমোদন করেন আওয়ামী লীগ জাপানের আহ্বায়ক শামসুল আলম ভুট্টু ৷ আগামী এক মাসের মধ্যে আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের তালিকা অন্তর্ভুক্ত করে হস্তান্তর করার অনুরোধ জানান।

কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন যথাক্রমে- মাহফুজুল করিম, ওমর ফারুক, মারুফ হক খান, মিঠুন কুমার সাহা ও সালমান মাহমুদ সিদ্দিকী (রাফসান)।

আহ্ববায়ক কমিটি ছাড়াও কানসাই আওয়ামী লীগ জাপানের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়৷ উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন যথাক্রমে মো আমিনুর রহমান, মোঃ মাসুদ উল হাসান, মোহাম্মদ আশরাফুজ্জামান, অসীম কুমার সাহা ও মোঃ হারুন ওর রশিদ (ওসাকা)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওসাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জুন ৭, ২০২৬

ইরাককে বিশ্বকাপে তোলা আয়মানকে মার্কিন ইমিগ্রেশনে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালে মৃত নবজাতকের প্রতিটি পরিবার পাবে ৮০ লাখ ক্ষতিপূরণ

জুন ৭, ২০২৬

জেদ্দায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

জুন ৭, ২০২৬

সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT