চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানিকে ‘চায়নাম্যান’ ডেকে খেপিয়ে দিলেন রেফারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: খেলার তখন ২৪ মিনিট। এমএ আজিজ স্টেডিয়ামে চলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ভারত চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসির খেলা। হঠাতই থেমে গেল ম্যাচ! শ্রীলঙ্কান রেফারি লাকমল ভিরাক্কোডির দিকে আগ্রাসী ভঙ্গিতে ছুটে গেলেন চেন্নাইয়ের জাপানি মিডফিল্ডার কাতসুমি ইয়ুসা।

বৃহস্পতিবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে এক ফাউলকে কেন্দ্র করে রেফারির সঙ্গে কাতসুমির বাকবিতণ্ডা। এসময় কাতসুমিকে ‘চায়নাম্যান’ বলে ডাক দেন লঙ্কান রেফারি। তাতেই লঙ্কাকাণ্ড!

নিজেকে চায়নাম্যান বলায় খেপে যান কাতসুমি। গিয়ে লাথি মেরে ফেলে দেন মাঠের বাইরে রেফারির টেবিল। এক পর্যায়ে তেড়ে যান রেফারির দিকেও। থমথমে পরিবেশে খেলা বন্ধ থাকে ১২ মিনিট। এসময় খেলা ছেড়ে উঠে যাওয়ার সিদ্ধান্তও নেয় চেন্নাই। বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়েছে নেপালি ম্যাচ কমিশনার মহেশ বিস্তাকে। পরে কাতসুমিকে লাল কার্ড দেখিয়ে শুরু হয় খেলা।

Banglabid

উত্তেজনার সময় আরেক অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন অস্কার ব্রুজেন। খেলোয়াড়দের শান্ত করতে মাঠে ঢুকে যান বসুন্ধরার স্প্যানিশ কোচ। ফুটবলের নিয়ম অনুযায়ী যেখানে কোনো কোচ ডাগআউটে নির্ধারিত সীমানার বাইরে যেতে পারেন না, সেখানে অস্কারের মাঠে ঢুকে যাওয়া জন্ম দিয়েছে প্রশ্নের।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও উত্তেজনা। এবার চেন্নাই ডাগআউটে তেড়ে যান বসুন্ধরা কোচ অস্কার ব্রুজেন। জড়িয়ে পড়েন চেন্নাই কোচ মোহাম্মদ আকবরের সঙ্গে হাতাহাতিতে। ফলে দুই কোচকেই লাল কার্ড দেখান শ্রীলঙ্কান রেফারি লাকমল ভিরাক্কোডি। বিরতির সময় রেফারিদের কঠোর নিরাপত্তায় বাইরে নিয়ে যান পুলিশ সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনচেন্নাই সিটি এফসিজাপানবসুন্ধরা কিংসরেফারিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রুয়েটে ভর্তি পরীক্ষা শেষ, ফলাফল ৪ নভেম্বর

পরবর্তী

ভারতীয় মোবাইল অপারেটরদের বকেয়া পরিশোধ করতেই হবে

পরবর্তী

ভারতীয় মোবাইল অপারেটরদের বকেয়া পরিশোধ করতেই হবে

‘মোহাম্মদ ইলিয়াস কাঞ্চনকে আমি চিনি না’

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT