চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারির মন্দা কাটাবে ফেব্রুয়ারির তিন ছবি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৬:৩৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

২০১৮ সালের শুরুটা ভালো হয়নি ঢাকাই চলচ্চিত্রের। দেমাগ, পুত্র, হৈমন্তী, আপন মানুষ এই চারটি ছবি মুক্তি পেলেও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরমধ্যে সাফটা চুক্তির আওতায় গেল ১৯ জানুয়ারি মুক্তি পায় কলকাতার ছবি ‘জিও পাগল’। এই ছবিটিও মুখ থুবড়ে পড়ে।

বছরের প্রথম মাস খারাপ গেলেও আগামী ফেব্রুয়ারি মাসের ছবিগুলো নিয়ে আশায় বুক বেঁধেছেন সিনেমা প্রেমীরা। ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তিনটি ছবি। এই ছবিগুলো হচ্ছে ভালো থেকো, আমি নেতা হবো ও নূরজাহান। এই তিন ছবির মুক্তির তারিখ এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।

২ ফেব্রুয়ারি আসছে আরিফিন শুভ ও তানহা তাসনিয়া অভিনীত ভালো থেকো। এছাড়া শাকিব খান ও মিম অভিনীত আমি নেতা হব এবং নবাগত পূজা চেরির ‘নূরজাহান’ মুক্তি পেতে যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি।

‘ভালো থেকো’ ছবিটি পরিচালনা করছেন জাকির হোসেন রাজু, প্রযোজনা করছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি চিত্রনায়ক আরিফিন শুভর জন্মদিন। এ উপলক্ষে ছবিটি মুক্তি দেয়া হচ্ছে।

চিত্রনায়িকা তানহা তাসনিয়া বলেন, ভালোবাসার আর মানবিকতার গল্প নিয়ে ‘ভালো থেকো’ ছবিটি নির্মাণ করা হয়েছে, যা এ সময়ের দর্শকের মনে দাগ কাটবে।

শুভ-তানহা জুটির প্রথম ছবি ‘ভালো থেকো’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, অরুণা বিশ্বাস, রেবেকা, এমএ শহীদসহ অনেকে।

১৬ ফেব্রুয়ারি ‘আমি নেতা হবো’ ছবির মাধ্যমে নয় বছর পর আবারো চলচ্চিত্রে আসছে শাকিব-মিম জুটির ছবি। গেল বছর এই ছবির শুটিং শুরু হয়। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ, প্রযোজনা করছেন শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি ‘আমি নেতা হব’ ছবিটি সারাদেশে মুক্তি পাবে। আমার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি এটি। বিগ বাজেটে নির্মিত এই ছবিটি দর্শককে হলে গিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

প্রায় ছয় মাস পর মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব অভিনীত নতুন ছবি। ১৮ বছরের লম্বা ক্যারিয়ারে শাকিব খানকে রোমান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে বেশি দেখা গেছে। তবে এই প্রথমবার তিনি রাজনৈতিক নেতা হিসেবে রুপালি পর্দায় ফিরছেন। যদিও গেল বছরে মুক্তি পাওয়া বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিতেও একজন নেতা হিসেবে দেখা গেছে তাকে।

নায়িকা হিসেবে ‘পোড়ামন ২’-এর মাধ্যমে অভিষেক হওয়ার কথা ছিল পূজা চেরির। ঘটা করে সেই ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু পূজার ‘নূর জাহান’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ‘নূর জাহান’ প্রযোজনা করছে কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীর প্রতিষ্ঠান রাজ চক্রবর্তী প্রোডাকশন। সঙ্গে আছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পরিচালনা করছেন রাজের সহকারি ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়। ছবির বাংলাদেশের প্রযোজক আবদুজ আজিজ নিশ্চিত করে জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি ‘নূর জাহান’ বাংলাদেশে মুক্তি পাবে।

এছাড়া পরীমনি ও নবাগত ইয়াশ রোহান অভিনীত ‘স্বপ্নজাল’ মুক্তি পাওয়ার কথা ছিল ৯ ফেব্রুয়ারি। শেষ পর্যন্ত ছবিটি ওই তারিখে মুক্তি পাচ্ছেনা বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, স্বপ্নজাল যৌথ প্রযোজনার ছবি। প্রিভিউ কমিটিতে দু-একদিনের মধ্যে জমা পড়বে ছবিটি।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, মুক্তির বিষয়টি সময় সাপেক্ষ। এরপর সেন্সরে জমা দেব। ফেব্রুয়ারি মাসে স্বপ্নজাল মুক্তি দেব না। সেন্সর সনদ পাওয়ার পর মুক্তি তারিখ জানাবো। আরো বলেন, ফেব্রুয়ারিতে মুক্তির সম্ভাবনা নেই।

সবমিলিয়ে চলচ্চিত্র বোদ্ধা-সমালোচকরা মনে করছেন, বছর দ্বিতীয় মাসে অনেকটা চাঙ্গা হবে বাংলা ছবির বাজার। ভিড়ভাট্টা দেখা যাবে সিনেমা হলে। পরিচালক-প্রযোজকদের মুখে দেখা মিলবে হাসি। নতুন করে আবারো বাংলা চলচ্চিত্রে আশার আলো জ্বলতে শুরু করবে।

ট্যাগ: আমি নেতা হবোঢাকাই সিনেমাভালো থেকোশাকিব খানশুভ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি?

পরবর্তী

বিশ হাজার ফুট উপরে ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’

পরবর্তী

বিশ হাজার ফুট উপরে ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’

জিয়া ট্রাস্ট মামলা

২ বছরের অধিক সাজা হলে নির্বাচনে অযোগ্য হবেন খালেদা জিয়া

সর্বশেষ

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬

স্কুল বন্ধে বেড়াতে যাওয়ার আবদার, পরে মিললো শিশুর ঝুলন্ত মরদেহ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT