আসছে জানুয়ারি মাসে বলিউড সুন্দরী রানী মুখার্জি ও পরিচালক আদিত্য চোপড়া’র ঘরে আসছে নতুন অতিথি।
‘মারদানি’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে সিনে পর্দা থেকে দূরে রয়েছেন রানী। গোপনে বিয়ে করলেও সংসার ও স্বামী নিয়ে পুরোদমে ব্যস্ত রয়েছেন কলকাতার মেয়ে রানী।
বেশ কয়েক মাস ধরেই ভারতের গণমাধ্যমে শোনা যাচ্ছিলো রানী মা হচ্ছেন। তবে ‘কাভি আলবিদা না কেহনা’ খ্যাত রানী কখনো স্বীকার করেননি।
রানী স্বীকার না করলেও অবশেষে রানী’র ননদ অভিনেত্রী জ্যোতি মুখার্জি বলেছেন, রানী(ভাবি) এখন ছয়মাসের অন্তস্বঃত্তা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জানুয়ারি মাসে ভাই ও ভাবির ঘরে আসবে নতুন অথিতি।
জ্যোতি আরো জানান, রানী ও আদিত্য চোপড়া বর্তমানে লন্ডনে সময় কাটাচ্ছেন কবে ফিরবেন এখনো বলা যাচ্ছে না। দীর্ঘদিন প্রেমের পর ২০১৪ সালে গোপনে বিয়ের পিঁড়িতে বসেন বক্স অফিস কাঁপানো রানী ও জনপ্রিয় পরিচালক আদিত্য চোপড়া।






