বিনোদন

জানা গেল সালমানের বাগান বাড়ির দাম!

Man sitting with a horse in an outdoor setting at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

A man relaxing outdoors with a horse, surrounded by chairs and trees, at Channel i Online. Channel i News – চ্যানেল আই নিউজ

সালমান খানের প্যানভেলের বাগান বাড়িটি প্রায়ই খবরের শিরোনামে আসে। লকডাউন কাটানো, জন্মদিন পালন কিংবা সাপের কামড়ের খবরের কারণে এই বাগান বাড়ি সম্পর্কে ভক্তদের না জানার কোনো কারণ নেই। আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই বাগান বাড়ির দাম জানা গেছে।

মহারাষ্ট্রের পানভেল সংলগ্ন জঙ্গল এলাকায় ১৫০ একর জমিতে রয়েছে সালমান খানের বাগান বাড়িটি। ‘সিয়াসাট’-এর সূত্রে জানা গেছে, এই বাগান বাড়ির মূল্য ৮০ কোটি রুপিরও বেশি।

সালমানের বাগান বাড়ির পুরো এলাকায় মোট তিনটি বাংলো, একটি সুইমিং পুল, একটি জিম সহ আরও অনেক কিছু আছে। পাঁচটি ঘোড়া থাকে সেখানে। ঘোড়া নিয়ে দৌড়ে বেড়ানোর পর্যাপ্ত যায়গা আছে। ঘোড়ার যত্নের জন্য নিয়োগ করা হয়েছে একাধিক কর্মী।

প্রথম লকডাউনের অধিকাংশ সময় সালমান প্যানভেলের বাগান বাড়িতেই কাটিয়েছেন। তার অনেকগুলো জন্মদিনের আয়োজনও এখানেই হয়েছে। নিজের বাগান বাড়িতে সালমান প্রায়ই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যান।

বিষয়:প্যানভেল সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…