চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতির উদ্দেশে ভাষণ বাতিল করেছেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটের আগে জাতির উদ্দেশ্যে তার পরিকল্পিত ভাষণ বাতিল করেছেন। পাকিস্তানের সেনাপ্রধান এবং ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান আজ ইমরান খানের সঙ্গে দেখা করার পর তিনি তার বক্তৃতা বাতিল করার ঘোষণা দেন।

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে ইমরান খানের জাতির উদ্দেশে ভাষণের না দেওয়ার খবর প্রকাশ করে।

সেনাবাহিনী এবং আইএসআই প্রধানরা সন্ধ্যার পরে ইমরান খানের সাথে আবার দেখা করেন।

একটি টুইটে, মিস্টার খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর পাকিস্তানি সিনেটর ফয়সাল জাভেদ খানও নিশ্চিত করেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান আজ তার ভাষণ বাতিল করেছেন।

ক্রিকেটার-রাজনীতিবিদ কয়েক সপ্তাহ ধরে দেশে রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হচ্ছেন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর থেকে তার শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

বিরোধীরা তাকে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং বিদেশ-নীতির বিপর্যয়ের জন্য অভিযুক্ত করছেন।

পিটিআই এবং জোটের অংশীদারদের ৩৪২ সদস্যের সংসদে ১৭৬টি আসন রয়েছে। কিন্তু আজ মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম বলেছে যে, তাদের সাতজন আইনপ্রণেতা বিরোধীদের সাথে ভোট দেবেন, যাদের সম্মিলিত ১৬৩টি আসন রয়েছে।

এক ডজনেরও বেশি পিটিআই আইনপ্রণেতারাও ইঙ্গিত দিয়েছেন, তারা ফ্লোর অতিক্রম করবেন। যদিও দলের নেতারা রবিবার তাদের ভোট দেওয়া থেকে বিরত রাখার জন্য আদালতে যাওয়ার চেষ্টা করছেন।

ট্যাগ: জাতির উদ্দেশ্যে ভাষণপাকিস্তানপ্রধানমন্ত্রী ইমরান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ানোর আহ্বান

পরবর্তী

বাবার বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

পরবর্তী
শিশু হত্যার অভিযোগে তদন্তের জন্য পুলিশ কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যার অভিযোগ

প্রধানমন্ত্রী পুত্রের পরিবারের জন্য সহায়তার আশ্বাস দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রীতির পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে সরকার

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT