চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকির নায়েক আইনের ঊর্ধ্বে নয়: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
আন্তর্জাতিক
A A
জাকির নায়েক

জাকির নায়েক

কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি জাকির নায়েকও আইনের ঊর্ধ্বে নয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

সোমবার তিনি এমন মন্তব্য করেন বলে মালয় টাইমস জানিয়েছে।

মালয়েশিয়ায় বসবাসরত হিন্দুরা ভারতে অবস্থানরত মুসলিমদের চেয়ে শতভাগ অধিকার ও আনন্দ নিয়ে জীবন যাপন করছে, জাকির নায়েকের এমন মন্তব্যের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেন: আমরা জাকির নায়েকের মন্তব্য নিয়ে সতর্ক আছি, ওই বক্তব্যর ন্যায় বিচার হওয়া খুবই প্রয়োজন। কেউই আইনের ঊর্ধ্বে নয়। শুধু নাগরিকদের জন্য নয়, স্থায়ীভাবে বসবাসরত নাগরিক, এমনকি জাকির নায়েকের মত বিখ্যাত ব্যক্তির জন্যও আইন সমান।

‘তিনি হিন্দু মুসলিম নিয়ে যে জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা অস্বস্তিকর। আর এ কারণেই তার ন্যায় বিচার হওয়া দরকার’, বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে ভারতীয় ধর্মপ্রচারক ও বক্তা জাকির নায়েক বিতর্কিত মন্তব্য করায় জনসম্মুখে সকল প্রকার বক্তব্য নিষিদ্ধ করার ঠিক একদিন পরেই মালয়েশিয়ার পক্ষে এ মন্তব্য করা হয়।

তার ধর্মীয় বক্তব্য প্রদানের ওপর নিষেধাজ্ঞা জারি করায় সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় বেশ বিপাকে রয়েছেন তিনি। তবে জাকির নায়েক মালয়েশিয়ায় থাকবে, এখনই ভারতে ফেরত পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

Reneta

প্রায় তিন বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়েক। সেখানে তাকে স্থায়ী নাগরিকত্ব দেয়া হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নিজের বক্তব্যের কারণে তাকে মালয়েশিয়া থেকে ভারতে ফেরত পাঠানোর দাবি উঠেছে।

অর্থপাচারের সঙ্গে জড়িত এবং জাতিগত বিদ্বেষ ছড়িয়েছেন বলে জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে ১১৫টি অভিযোগ করা হয়েছে।

এ পর্যন্ত বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে মালয়েশিয়ার ফেডারেল পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর কুয়ালামপুরে ফেডারেল পুলিশ সদর দপ্তরে তাকে তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকির নায়েক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘তিস্তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, বিদেশি হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পিতা-মাতার ভরণ-পোষণ না করলে লাখ টাকা জরিমানা, অনাদায়ে কারাদণ্ড

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা, বহু গ্রেপ্তার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার

জুলাই ২, ২০২৬

বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার জন্য সরকারের বিশেষ সিদ্ধান্ত

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT