বিনোদন

জমিদার বাড়ির বউ তিশা!

চ্যানেল আইয়ের পর্দায় ইমরাউল রাফাতের টেলিফিল্ম ‘জমিদার বংশ’ দেখানো হবে বুধবার (২৪ জুন) বিকাল ৩টা ৫ মিনিটে...

তিশা চরিত্রের ছবি, জমিদার বাড়ির বউ, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

জমিদার বাড়ির বউ তিশা এর চরিত্রের ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী, নাটক ও টেলিভিশন সিরিয়ালে দেখা যায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক জমিদার পরিবারের একমাত্র সন্তান আজগর আলী। পারিবারিকভাবেই আজগর ও লাইলীর বিয়ে হয়। বিয়ের প্রায় তিন বছর পার হয়েছে, এখনও কোনো সন্তান আসেনি তাদের। জমিদার বংশের একমাত্র ছেলে যদি বংশরক্ষা করতে না পারে, তবে এ বংশ একটা সময় তার ঐতিহ্য হারিয়ে ফেলবে। আজগর আলী তেমন একটা শিক্ষিত নয়, তেমন বুদ্ধিও নেই। বাবার জমিদারি, আর টাকাপয়সার কোনো কমতি না থাকায় নিশ্চিন্তে খাচ্ছে আর ঘুমাচ্ছে। ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যায় আজগরের বাবা।

ডাক্তার জানায়, অক্ষমতা আজগরের। ছেলের অক্ষমতার কথা পুরো পরিবার গোপন রাখে এবং বাচ্চা না হওয়ার জন্য লাইলীর ওপর পরিকল্পিতভাবে অত্যাচার চালায় জমিদার। এ পরিকল্পনার মূলে রয়েছে সাধু বাবা। সাধু বাবা এ জমিদার পরিবারের খুবই আস্থাভাজন একজন। জমিদার পরিবারের যে-কোনো সমস্যায় সব সমাধান এই সাধু বাবার কাছে থেকে আসে। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে টেলিফিল্ম ‘জমিদার বংশ’।

এতে জমিদার বাড়ির বউ লাইলী চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তার সঙ্গে আরও রয়েছেন ইরফান সাজ্জাদ, মুনিরা মিঠু, তারিক আনাম খান, কায়েস চৌধুরী প্রমুখ।

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি বুধবার (২৪ জুন) বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে।

বিষয়:ইরফান সাজ্জাদ কায়েস চৌধুরী চ্যানেল আই টেলিফিল্ম তারিক আনাম খান তিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…