চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজ দু’ভাই পরীক্ষায় পেল জমজ নাম্বার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২০, মে ২০১৮
অদ্ভুতুড়ে
A A
জমজ ভাই-একই নাম্বার-ভারত-রোহান-রাহুল

জমজ দু’ভাই রোহান আর রাহুল চেম্বাকাস্যেরিল। চেহারা, গড়ন, আকার-আকৃতি-কোনো দিক দিয়েই তাদের আলাদা করে চেনার উপায় নেই। কিন্তু সবরকম মিল ছাপিয়ে এবার নতুন মিল দেখিয়ে তারা চমকে দিলো সবাইকে।

দু’জনই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আইএসসিতে ৯৬.৫ শতাংশ নাম্বার পেয়েছে!

রোহান ও রাহুলের জন্ম মুম্বাইয়ে। মুম্বাইয়ের খর এলাকায় জাসুদবেন এমএল স্কুলের শিক্ষার্থী এই দুই ভাই বড় হয়ে বিজ্ঞান সংশ্লিষ্ট কোনো পেশায় নিজেদের ক্যারিয়ার গড়তে চায়।

রোহান-রাহুলের মা সোনাল চেম্বাকাস্যেরিল ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই’কে বলেন, তারা শুধু দেখতেই হুবহু এক নয়। তাদের স্বভাবও একরকম। তারা সবসময় একসঙ্গে অসুস্থ হয়। একই সময় তাদের ক্ষিদে পায়। কিন্তু পরীক্ষায়ও ওদের একেবারে সমান নাম্বার দেখে আমরাও অবাক হয়েছি।

অবশ্য দুই ভাই সবসময় একসঙ্গে লেখাপড়া করে বলে জানিয়েছেন তিনি। এমনকি পরীক্ষার পড়া রিভিশনও দিয়েছে তারা একসাথে।

গত সপ্তাহে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সর্টিফিকেট এক্সামিনেশন (সিআইএসসিই) দ্বাদশ ও দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল ঘোষণা করে। দুই পরীক্ষাতেই সার্বিকভাবে এ বছর ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জমজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে এক বন্দী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১তম দিনের মাথায় হাসপাতালে নেওয়া হয়েছে অনশনরত সোনম ওয়াংচুককে

জুলাই ১৮, ২০২৬

‘চকলেট পদকের’ জন্যই নামতে হচ্ছে ফ্রান্সকে

জুলাই ১৮, ২০২৬

জাতিসংঘের বৈঠকে টেকসই নগর উন্নয়নের বার্তা বাংলাদেশের

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT