আন্তর্জাতিক

এক স্কুলেই ২৩ জোড়া যমজ

এক স্কুলেই ২৩ জোড়া যমজ

হন্ডুরাসের একটি স্কুলে ২৩ জোড়া শিশু’র পড়াশোনা করার রেকর্ড হয়েছে। দেশটির দানিলি নামের শহরের স্কুলটিকে যমজদের স্কুল বলেও ডাকা হচ্ছে এখন।

নগরীতে ছাত্র-ছাত্রীদের পৃথক স্কুল হওয়ায় কো-এডুকেশনের স্কুলটিতে যমজ ভাই-বোনদের একসাথে রাখতে বেশ কয়েকজন যমজ ভাই-বোনকে এখানে ভর্তি করেছে অভিভাবকেরা।

তবে যমজ ভাই-বোন’ই নয়, যমজ ভাই ও যমজ বোনেরাও এই স্কুলে ভর্তি হয়েছে। একই ক্লাসে থাকায় তাদের কাউ কেউকে চিনতে কষ্ট হলেও বিষয়টি উপভোগ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

স্কুলের কিছু ঘটনায় যমজরা সুবিধা ভোগ করলেও বিপদে পড়ছে তাদের বন্ধুরা। তবে সবকিছু মিলে স্কুলটিতে তারা ভালো আছেন জানিয়েছেন যমজ শিক্ষার্থীরা।

বিষয়:জমজহন্ডুরাস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…