চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মশতবর্ষে সত্যজিৎ: স্মরণে দুই বাংলার লেখকদের বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২০
বিনোদন
A A

আসছে বছর কিংবদন্তী চলচ্চিত্রকার সত্যজিৎ রায় পা দিচ্ছেন ১০০তম বর্ষে। আর এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হচ্ছে একটি বিশেষ বই। ভারত ও বাংলাদেশের লেখক-গবেষকদের সমন্বয়ে লেখা বইটির নাম দেয়া হয়েছে ‘সত্যজিৎ: ভিন্ন মনে অন্য কোণে’।

বইটি সংকলন, সম্পাদনা এবং প্রচ্ছদ করেছেন বাণীব্রত মুখোপাধ্যায় এবং সহ-সম্পাদনায় সৌরভ চক্রবর্তী।

বইটিতে বাংলাদেশ থেকে লিখেছেন সৈয়দা নিগার বানু ও মুহাম্মাদ আলতামিশ নাবিল।

ভারত থেকে বইটির লেখকদের তালিকায় রয়েছেন সত্যজিৎপুত্র বিশিষ্ট চলচ্চিত্রকার সন্দীপ রায়, অভিনেত্রী সিমি গারেওয়াল, বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়, উজ্জল চক্রবর্তী, অস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শিবশঙ্কর ভট্টাচার্য, রাহুল মজুমদার, প্রসেনজিৎ দাশগুপ্ত, অরিজিৎ গাঙ্গুলী, রিদ্ধি গোস্বামী, কান্তিরঞ্জন দে, তূর্ণী ধর, শুভঙ্কর ব্যানার্জী, সৌম্যকান্তি দত্ত, বাণীব্রত মুখোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, ঝিনুক মুখার্জী এবং স্যমন্তক চট্টোপাধ্যায়।

বইটি সম্পর্কে এর সম্পাদক বাণীব্রত মুখোপাধ্যায় জানান, সত্যজিৎ রায়ের ১০০তে পদার্পণ। কাজেই বাঙালি হিসেবে তাঁকে শ্রদ্ধা জানানোটা অবশ্যকার্য। ছোট থেকে যাঁর হাতধরে সংস্কৃতির অলিগলি চিনেছি, শতবৎসরে তাঁর জন্মদিনে তাই সাধ্যমত কিছু করার জন্য মন ছটফট করছিল। আর ঠিক সেই কারণেই এই বইয়ের সৃষ্টি।
তিনি বলেন, তেমন কোন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এ বই হয়নি। ভালবাসা আর স্নেহের আবদারে, সকলের কাছে করেছি অনুরোধ, আবদার। চলে এসেছে লেখা। তৈরি হয়ে উঠেছে বই। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশক, সকল লেখক ও সহ-সম্পাদক কে। তাদের সহযোগীতা সাহায্য ছাড়া এ বইয়ের উদ্যোগ সম্ভব হত না।

সিমিকা পাব্লিশার্স, কলকাতা থেকে বইটি প্রকাশ করছেন সুমন ব্যানার্জী। অক্টোবর মাসের মাঝামাঝি বইটি কলকাতা থেকে প্রকাশ হবার কথা রয়েছে। এটির প্রচ্ছদ একেছেন নীনা ঘোষ।

ট্যাগ: জন্মশত বর্ষবইলিড বিনোদনসত্যজিৎ রায়সন্দীপ রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্তের হার আরও কমলো

পরবর্তী

‘প্রিয় যত গান’ এর মঞ্চে তারা

পরবর্তী

‘প্রিয় যত গান’ এর মঞ্চে তারা

চোখ, মুখ, কান বন্ধ করে বসে থাকবেন না: শাহরুখকে সায়নির কটাক্ষ

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT