চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে রোযা রেখেছেন পপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির জন্মদিন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই নায়িকা এবারের জন্মদিনটিতে কোন আনুষ্ঠানিকতা রাখেননি, বরং রোযা রেখে দিনটি পার করছেন।

চ্যানেল আই অনলাইনকে মঙ্গলবার সকালে ‘কারাগার’ ছবির এই নায়িকা বলেন, এবার মহররমের দিনেই আমার জন্মদিন পড়েছে। তাই রোযা রেখেছি। জন্মদিনে কোনো আয়োজন রাখিনি। যেহেতু রোযা আছি, তাই সারাদিন কোনো কেকও কাটছি না। পরিবার ও সহকর্মীদের নিয়ে জন্মদিন পালন করতে চেয়েছিলাম। মহররমের দিন বলে ক্যানসেল করেছি।

জন্মদিন প্রসঙ্গে পপি বলেন, মানুষের ভালোবাসা ও সাপোর্টে আজ আমি পপি। জন্মদিনে সকলের শুভেচ্ছাবার্তা আমাকে সিক্ত করছে। আমি আবেগতাড়িত হচ্ছি। আমার মৃত্যুর পরেও যেন মানুষের এই ভালোবাসাটা অব্যাহত থাকে। এই ভালোবাসাই আমাকে আগামীতে আরও ভালো কাজের প্রেরণা যোগাচ্ছে। আমি মানুষের ভালোবাসার মর্যাদা রক্ষা করতে চাই কাজ দিয়ে।

খুলনার মেয়ে পপির মিডিয়াতে যাত্রা ১৯৯৫ সালে লাক্স-আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ‘কুলি’ ছবিটির মধ্য দিয়ে। মনতাজুর রহমান আকবর পরিচালিত নিজের প্রথম ছবি দিয়েই দর্শকদের কাছে প্রিয় নায়িকা হয়ে ওঠেন পপি। এরপর একে একে প্রায় দেড়শরও বেশি ছবিতে অভিনয় করেছেন ওমর সানি, মান্না, রিয়াজ, শাকিব খান, ফেরদৌসদের মতো নায়কদের সঙ্গে।

অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ ছবির মাধ্যমে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরো বেশকিছু ছবিতে পুরস্কার পেয়েছেন পপি। এই চিত্রনায়িকা বর্তমানে দুটি ছবির কাজ করছেন। পাশাপাশি ছোটপর্দাতেও তাকে মাঝেমধ্যে পাওয়া যায় টেলিছবির মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকাপপিমহররমরোযালিড বিনেদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT