চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে ‘দেবী’ মুক্তির তারিখ জানালেন চঞ্চল চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ০১, জুন ২০১৮
বিনোদন
A A

অপেক্ষাটা গত কাল থেকেই ছিল। জয়া আহসান তার নিজের পোস্টে জানিয়েছিলেন ইতিমধ্যে নেটিজেন এবং সিনেমা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা ‘দেবী’র নতুন তথ্য শুক্রবার সকাল ১১টায় উন্মুক্ত হবে। জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে। জানাবেন ‘আয়নাবাজি’, ‘মনপুরা’, ‘টেলিভিশন’ খ্যাত চঞ্চল চৌধুরী।

শুক্রবার সকালে চঞ্চল চৌধুরী জানিয়েছেন ঈদের পর ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে অনম বিশ্বাসের পরিচালনায় বহুল প্রতীক্ষিত ছবি ‘দেবী’।

ভিডিও বার্তায় রবীন্দ্র সংগীত ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ গান দিয়ে শুরু করেন। নিজের জন্মদিনে পাওয়া সবার শুভেচ্ছা প্রাপ্তিতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চঞ্চল চৌধুরী বলেন, আপনাদের ভালোবাসাতে আজকের আমি। আপনাদের ভালোবাসা না পেলে আজকের এ অবস্থানে আসা হতোনা।

Banglabid

জন্মদিনের উপহার হিসেবে ‘দেবী’ সিনেমার সম্ভাব্য মুক্তির তারিখ ৭ সেপ্টেম্বর বলে জানান চঞ্চল চৌধুরী। তিনি সবার প্রতি সিনেমা হলে এসে সিনেমাটি দেখার আহ্বান রাখেন। যারা তাকে পছন্দ করেন তারা তো বটেই যারা তার অভিনয় পছন্দ করেননা তারাও যেন অন্তত সিনেমার স্বার্থে ‘দেবী’ দেখতে সিনেমা হলে আসেন এমন আহ্বান জানান ‘দেবী’র মিসির আলী।

চঞ্চল চৌধুরী দর্শকদের শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করে সাড়ে ৫ মিনিটের বার্তায় বলেন, শিল্প এমনি এমনি বাঁচেনা। শিল্প বাঁচে পৃষ্ঠপোষকতায়। তিনি সবাইকে আত্মকেন্দ্রিকতার থেকে বেরিয়ে সবার জন্য বাঁচার আহ্বান জানান।

Reneta

জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান সি-তে সিনেমার প্রথম প্রযোজনায় সরকারী অনুদানও রয়েছে। সিনেমায় মিসির আলী চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী এবং রাণু চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান স্বয়ং। অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া।

১১ এপ্রিল সিনেমাটির ফার্স্ট লুক এর পর ১৫ এপ্রিল প্রকাশ পেল ‘দেবী’ চলচ্চিত্রের টিজার। এর পর থেকে সিনেমাটির প্রমোশনালে বাংলা দেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অভিনয় শিল্পের বিভিন্ন ক্ষেত্রের তারকারা সিনেমাটির সাফল্যের বিষয়ে তাদের আশাবাদ প্রকাশ করেন।

১৯৭৪ সালের ১ জুন পাবনায় জন্ম নেন চঞ্চল চৌধুরী। আরণ্যক নাট্যদলের সদস্য হিসেবে আছেন তিনি।

দেবী’ মুক্তির তারিখ জানাচ্ছেন চঞ্চল চৌধুরী

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চঞ্চল চৌধুরীজয়া আহসানদেবীলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রেমের ফাঁদ থেকে আর্থিক প্রতারণা, শক্তিশালী ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

আগস্ট ১৬, ২০২৬

ভারতের খেলতে আসা নিয়ে সবশেষ যা জানালেন তামিম

আগস্ট ১৬, ২০২৬

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, চাঁদাবাজিতে কঠোর ব্যবস্থা

আগস্ট ১৬, ২০২৬

‘খুব বেশি দূরে চিন্তা করছি না’— যে কারণে পা মাটিতেই রাখছেন শান্ত

আগস্ট ১৬, ২০২৬

ট্রেনে ‘ব্লেড হাতে হামলা’ করে অভিনেত্রী গ্রেপ্তার, যা জানা গেল

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT