বিনোদন

জন্মদিনে কান্নার রহস্য জানালেন মিম

জন্মদিনে কান্নার রহস্য জানালেন মিম

লাক্সচ্যানেল আই সুপারস্টার ও বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ ১০ নভেম্বর।

রাত থেকেই শুভেচ্ছা-উপহারে ভেসে যাওয়া মিম চ্যানেল আই অনলাইনকে জানালেন, আমার জন্মদিন ১০ নভেম্বর হলেও এবার শুরু হয়েছে নভেম্বরের ১ তারিখ থেকে। তার কারণ, ফেসবুকে আমার ফ্যানরা একটি ফ্যানক্লাব খুলেছে এবং সেখানে আমাকে নিয়ে কবিতা, গল্প গান লিখেছে। সেখানে গিয়ে আজ আমি দেখতে পাই আমাকে এতো সুন্দর ভাবে বার্থ ডে উইশ করেছে। সত্যিই খুব ভালো লেগেছে।

বরাবরই পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করতে পছন্দ করেন মিম। এবারো ব্যতিক্রম হয়নি রাত ১২টা ১মিনিটে বাবা-মা ও বোনের সঙ্গে কেক কাটেন তিনি। তবে ছোটবেলায় কেক দেখলে নাকি কান্না করতেন এ অভিনেত্রী।

মিম বলেন, ক্লাস ওয়ান থেকে টু পর্যন্ত আমি কখনো কেক কাটেনি। কেক দেখলেই কান্না করতাম। কারণ বেশি মানুষ হৈ-হুল্লোড় আমার একদম পছন্দ ছিলো না, খুব ভয় পেতাম। আর বড় হয়ে এগুলোই সবথেকে বেশি ভালো লাগে।

পরিবারের সঙ্গে মিম
পরিবারের সঙ্গে মিম

২০১৬ সাল খুব লাকি সাল ছিলো বলে জানান ‘আমার আছে জল’ খ্যাত এ অভিনেত্রী। তিনি বলেন, এ বছরের মাঝামাঝি ও শেষের দিকে ভালো কিছু বিজ্ঞাপন, নাটক ও টেলিফিল্ম করেছি।%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%a8 তবে ২০১৭ সাল আমার কাছে আরো লাকি। কারণ আগামী বছর আমার তিনটি ছবি মুক্তি পাবে। যা নিয়ে আমি খুব আশাবাদী। খুব ভালো কাজ হয়েছে।

বিষয়:অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…