চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনকণ্ঠ সম্পাদক-সাংবাদিকের শুনানির আদেশ ১৩ আগস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও সাংবাদিক স্বদেশ রায়-এর আদালত অবমাননার বিষয়ে আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চে শুনানি শেষে ১৩ আগস্ট আদেশ ঘোষণার তারিখ ধার্য করেছে আদালত।

আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চে শুনানির শুরুতে, ১৬ জুলাই জনকন্ঠে প্রকাশিত উপসম্পাদকীয় এবং আইনের ব্যাখ্যা তুলে ধরেন। এ বিষয়ে আপিল বেঞ্চের প্রশ্নের উত্তর দেন জনকন্ঠ সম্পাদক ও কলাম লেখকের আইনজীবী সালাউদ্দিন দোলন। এরপর বিভিন্ন তথ্য প্রমাণ উপস্থাপন করেন তিনি। আইনজীবী সালাউদ্দিন দোলনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ‘পালাবার পথ কমে গেছে’ শিরোনামে ১৬ জুলাই জনকণ্ঠ পত্রিকায় উপ-সম্পাদকীয় প্রকাশিত হয়। যার লেখক ছিলেন স্বদেশ রায়।

ওই উপসম্পাদকীয় প্রকাশের ব্যাখ্যা চেয়ে ২৯ জুলাই সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও কলাম লেখক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত আবমাননার রুল জারি করেন সুপ্রিম কোর্টের আপিল। ৯ আগষ্ট রুল শুনানির প্রথম দিনে ৪ বিচারপতি থাকলেও দ্বিতীয় দিনে শুনানি হয় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৬ বিচারপতির বৃহত্তর বেঞ্চে।

আদালতের নির্দেশে এটর্নি জেনারেল স্বদেশ রায়ের নিবন্ধ পড়ে শোনান। এর এক জায়গায় বলা হয়েছে, বিচারকদের একজনের সঙ্গে দেখা করেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের লোকেরা। তারা কোন পথে বিচারকের কাছে ঢোকে, আইএসআই ও উলফা পথে না অন্য পথে? কেন শেখ হাসিনার সরকারকে কোনো কোনো বিচারপতির এ মুহূর্তের বিদেশ সফর ঠেকাতে ব্যস্ত হতে হয়?

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে নিবন্ধে যেভাবে মতামত এসেছে তা নিয়ে আপিল বিভাগ বলেন, এ ধরনের প্রতিবেদনে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা নষ্ট হবে। এ বিষয়ে দুপক্ষ তাদের যুক্তি তুলে ধরেছেন।

Reneta

প্রধান বিচারপতি এস কে সিনহাকে বিদেশ যেতে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বাধা দেওয়া হয়েছিলো কিনা এই বিষয়ে খোঁজ নিয়ে এটর্নি জেনারেল আদালতকে জানান, কোনো বিচারপতিকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়নি।

পরে একজন বিচারপতিকেই সাক্ষী হিসেবে হাজির করার জন্য জনকন্ঠের সম্পাদক ও পত্রিকার কলাম লেখকের পক্ষে আবেদন জানানো হয়। দুই পক্ষের দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ আদেশের তারিখ জানানোর পর দু’পক্ষ তাদের আইনী অবস্থান ব্যাখ্যা করেন।এটর্নি জেনারেল বলেছেন, বর্তমানে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে সর্বোচ্চ আদালতে। এসময় কারও প্রতিবেদনে বিচার ব্যহত হলে তার দায় তাকেই নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালত অবমাননাজনকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT