চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আদালত অবমাননার অভিযোগ: দুই আইনজীবীর বিষয়ে আদেশ ২৯ আগস্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২৪
- সেমি লিড, আদালত
A A

প্রধান বিচারপতিকে দেয়া একটি চিঠির কিছু বক্তব্য বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিষয়ে সর্বোচ্চ আদালতের আদেশ আগামী ২৯ আগস্ট।

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ আদেশের এই দিন ধার্য করেন। আদালতে উপস্থিত অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশীদ ও আইনজীবী শাহ আহমেদ বাদলের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে আবেদন করেন তাদের আইনজীবী ওয়াজিউল্লাহ।

গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই কর্মসূচির কথা উল্লেখ করে ওই দুই আইনজীবী একটি চিঠি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর পাঠান। ওই চিঠিটি পরে প্রধান বিচারপতির সামনে উপস্থাপন করা হয়। পরবর্তীতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ (সুয়ো মোটো) স্বপ্রণোদিত আদেশে সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবীকে তাদের চিঠির বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করেন। এরপর বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিলেও পরবর্তীতে নি:শর্ত ক্ষমা চান দুই আইনজীবী। একপর্যায়ে গত ১১ জানুয়ারি আপিল বিভাগ এই দুই আইনজীবীকে চার সপ্তাহ সুপ্রিম কোর্টে কোন মামলা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেন।

কনক সরওয়ার-মহসীন রশিদের বিষয়ে নোটিশ
সাংবাদিক কনক সরওয়ার ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে নোটিশ ইস্যু করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সাথে বিষয়টির ওপর শুনানির জন্য ২৯ আগস্ট দিন ধার্য করে আজকের শুনানি মুলতবি করা হয়েছে। এই সময় পর্যন্ত আইনজীবী মহসীন রশিদ সুপ্রিম কোর্টে আইন পেশা পরিচালনা করতে পারবেন না বলে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে আদালত অবমাননার অভিযোগ আসা টকশো’র ওই পর্বের ভিডিও কন্টেন্ট অপসারণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে জানানো হয়েছে বলে আজ আদালতকে জানান বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা ই রাকিব।

আজ আবারও সর্বোচ্চ আদালত কক্ষের ডিজিটাল স্ক্রিনে কনক সরওয়ারের ওই টকশো’র কিছু কিছু অংশ প্রদর্শন করা হয়। আজ অবমাননার অভিযোগের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল। অন্যদিকে ছিলেন আইনজীবী মহসীন রশিদ।

Reneta

মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চৌধুরী মঈনুদ্দীনকে যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মানহানির মামলা করার সুযোগ দিয়ে সম্প্রতি রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। এই রায় নিয়ে গত ২১ জুন প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার পরিচালিত টকশো’তে সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশিদ বাংলাদেশের আদালত ও বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ আনেন শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী।

মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড পান চৌধুরী মঈনুদ্দীন। পরবর্তীকালে ২০১৯ সালে মুঈনুদ্দীনের ফৌজদারি অপরাধের বিবরণসহ একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সেই প্রতিবেদন তখনকার টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে শেয়ার করেন। তবে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে ‘যুদ্ধাপরাধী’ বলায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিরুদ্ধে হাইকোর্টে মানহীন মামলার আবেদন করে মঈনুদ্দীন। পরে তা দুই দফায় খারিজ হলেও সুপ্রিম কোর্টে ফের মামলা করার আবেদন করলে গত ২০ জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট মঈনুদ্দীনকে মামলা করার সুযোগ দিয়ে রায় দেয়। এই রায়ের অনুলিপি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীআদালত অবমাননাসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দক্ষিণ এশিয়ায় এফডিআই প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT