‘বাহুবলী’র নির্মাতারা ভক্তদের জন্য পূজার উপহার হিসেবে ছোট পর্দায় নিয়ে আসছেন ‘বাহুবলী টু’। আগামী ৮ অক্টোবর ভারতের সময় দুপুর একটায় সনি ম্যাক্স চ্যানেলে ‘বাহুবলী টু’ দেখানো হবে প্রথমবারের মতো।
‘বাহুবলী টু’ মুক্তি পেয়েছে এখনও একবছরও হয়নি। বক্স অফিসের একের পর এক রেকর্ড ভেঙ্গে নতুন নতুন রেকর্ড গড়েছে ছবিটি। মুক্তির আগেই ৫০০ কোটি রুপি আয় করে ফেলেছিল ছবিটি। আর মুক্তির পড়ে এর আয় দাঁড়ায় হাজার কোটিরও অনেক বেশি।
ভারতের পাশাপাশি ভারতের বাইরেও প্রচুর ব্যবসা করেছে ছবিটি। এই প্রথম টেলিভিশনের পর্দায় ছবিটি দেখানো হবে। এই উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন প্রভাস, রানা ডুজ্ঞুবতি এবং এস এস রাজামৌলী।
বাহুবলীর অফিসিয়াল টুইটার পেজ এ এই ইভেন্টের বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ভক্তরা টেলিভিশনের পর্দায় ছবিটি দেখতে পাবেন জেনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। তবে অধিকাংশ ভক্তই ‘বাহুবলী থ্রি’ তৈরি করার জন্য অনুরোধ করছেন নির্মাতাদের। যদিও নির্মাতারা এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। ইন্ডিয়ান এক্সপ্রেস।








