কৌশলে ‘বাহুবলী টু’ ছবিকে সমালোচনা করলেন শাহরুখ খান। তার ভাষায় কাহিনী নয়, প্রযুক্তির ব্যবহারই ‘বাহুবলী টু’র সাফল্য এনে দিয়েছে। ‘বাহুবলী’র মেকিংয়ের প্রশংসার মাধ্যমে ‘বাহুবলী টু’র সমালোচনা করলেন তিনি। পরিচালক এসএস রাজমৌলির প্রশংসায়ও পঞ্চমুখ হন তিনি। জানালেন, ‘বাহুবলী টু’ দেখা হয়নি তার।
ছবিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে তিনি বলেন, ‘ছবিতে প্রযুক্তি তো ব্যবহার করতেই হয়। এর বাইরে আমরা কেউ যেতে পারব না। তবে ছবির কাহিনী আর আবেদনকে বাদ দিয়ে তো শুধু প্রযুক্তিই সব নয়।’
পুরোনো দিনের সিনেমার জের টেনে তিনি বলেন, ‘আগের দিনের সিনেমায় তো এত বেশি প্রযুক্তি ব্যবহার হতো না। কিন্তু সেগুলোর আবেদন তো ফুরিয়ে যায়নি।’
তার কাছে এই ছবিটি এমন হয়েছে যে, ‘অনেকটা কষ্ট ছাড়া কেষ্ট লাভের মতো।’ এভাবেই ‘বাহুবলী টু’ ছবি না দেখে কৌশলে তার সমালোচনায় মুখর হলেন শাহরুখ।
হিন্দি ছবির জগতে এখন পর্যন্ত ‘বাহুবলী টু’ হলো সবচেয়ে ব্যবসাসফল ছবি। মুক্তির পর থেকে, তার আয় নিয়ে আলোচনা এখন সবার মাঝেই। মিড-ডে।








