বিনোদন

‘কেজিএফ’র পর ‘বাহুবলী’র রেকর্ড ভাঙলো ‘কানতারা’

নাট্যশালার অভিনেতা চরিত্রে মহাকাব্যিক মুখোশ পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

চান্দ্রা নাট্যশালার নাটকীয় পরিবেশে মহাকাব্যিক মুখোশ পরা অভিনেতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তির একমাস পার করে ফেলেছে দক্ষিণী সিনেমা ‘কানতারা’। তবুও যেন দাপট কমছে না ছবিটির বক্স অফিস আয়ের। 

ইতোমধ্যেই ছবিটি রেকর্ড ভেঙেছে দক্ষিণী সুপারহিট ছবি ‘কেজিএফ’এর। আর এবার মুক্তির পঞ্চম সপ্তাহান্তে সর্বাধিক ব্যয়বহুল ভারতীয় সিনেমা ‘বাহুবলী টু’ এর রেকর্ড ভাঙলো ছবিটি।

জানা গেছে, মুক্তির পঞ্চম সপ্তাহান্তে এসেও ‘কানতারা’ ছবিটি আয় করেছে ৩৬ কোটি, যেখানে মুক্তির পঞ্চম সপ্তাহে ‘বাহুবলী টু’র আয় ছিল ২৩.২০ কোটি।

তবে কেবল বক্স অফিসেই সাফল্য নয়, সমালোচকদেরও ব্যাপক প্রশংসা পেয়েছে ‘কানতারা’। মাত্র ১৬ কোটি রুপি বাজেটের এই ছবিটি আইএমডিবির রেটিং-এ ১০-এ ৯.৪ পেয়েছে। যা ‘কেজিএফ টু’ এবং ‘আরআরআর’-এর চাইতে বেশি।

কর্ণাটকের এই ছবি নিজ এলাকায় দারুণ ব্যবসা করেছে। ডাবিং করে মুক্তি দেয়া হয়েছে হিন্দি, তামিল, মালায়ালাম ও তেলেগু সংস্করণেও। যেগুলোতে বেশ ভালো ব্যবসা করছে এই ছবিটি।

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।

বিষয়:কানতারা বক্স অফিস বাহুবলী টু রেকর্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…