চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলে আমার অভিভাবক হয়ে উঠছে: সোনালী বেন্দ্রে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৮
বিনোদন
A A

ইরফান খানের পর এবার ক্যানসারে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। আকস্মিকভাবে তিনি পেয়েছিলেন এ খবর, যা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়ে দিয়েছিলেন তিনি।

এই কঠিন রোগের কথা সবাইকে খুব সহজভাবে জানালেও ছেলে রণবীরকে জানাতে ভয় পেয়েছিলেন সোনালী। ছেলে সত্যিটা মেনে নিতে পারবে তো? তবে সোনালির ভাষ্য, ছেলে রণবীর খুব শান্তভাবে সবটা শুনেছে এবং মেনে নিয়েছে এই কঠিন সত্যটি।

গতকাল ১৯ জুলাই সোনালি ছেলের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার ছেলেকে সত্যিটা বলাটা দরকার ছিল। ছোট থেকেই তাকে সবকিছু পরিষ্কার করে বলেছি, সবকিছু নিয়ে সৎ থাকার চেষ্টা করেছি। এবারও সেটাই চেয়েছিলাম। সে স্বাভাবিকভাবেই সবকিছু শুনেছে। এরপর থেকে ছেলে আমার শক্তির উৎস হয়ে উঠেছে। কোনও কোনও পরিস্থিতিতে ছেলেই আমার অভিভাবক হয়ে উঠছে। এটা আমার জন্য দরকার ছিল…।’

প্রিয় অভিনেত্রীর রোগের কথা জানার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতা কামনা করেছেন। এতে সোনালী বলেন, ‘আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি তাতে সত্যি কৃতজ্ঞ। আপনাদের এই সমর্থন আমাকে শক্তি যুগিয়েছে।’

এছাড়াও নিজের অসুস্থতার খবর জানার পর সোনালী টুইটারে লিখেছিলেন, ‘আমি আশাবাদী এবং এই কঠিন যুদ্ধে লড়াইয়ের জন্য বদ্ধপরিকর। গত কয়েক দিনে আমি মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমাকে শক্তি যোগাবে। আমার পাশে পরিবার ও বন্ধুবান্ধব রয়েছে, আর সেই শক্তিই সামনে থেকে এ লড়াই চালিয়ে যাবো।’

চিকিৎসার জন্য সোনালী বর্তমানে স্বপরিবারে নিউ ইয়র্কে অবস্থান করছেন। এমনকি এর জন্য তার চুলও কাটতে হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান খানক্যানসারবলিউডসোনালী বেন্দ্রে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রাম ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

পরবর্তী

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে গরমে অসুস্থ ১১ বন্দীকে হাসপাতালে ভর্তি

পরবর্তী
কারাবন্দী

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে গরমে অসুস্থ ১১ বন্দীকে হাসপাতালে ভর্তি

পুলিশের ২৩ শর্ত মাথায় নিয়ে বিএনপির সমাবেশের প্রস্তুতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT