অন্যান্য

ছাত্রলীগ ও পাহাড়ি ছাত্র পরিষদ সংঘর্ষে ১০জন আহত

ছাত্রলীগ ও পাহাড়ি ছাত্র পরিষদ সংঘর্ষে ১০জন আহত

রাঙ্গামাটি সরকারি কলেজে দুপুরে পাহাড়ি ছাত্র পরিষদ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

সেসময় কলেজের আশপাশের এলাকায় ৪টি দোকান ও দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে ভাংচুর ও লুটপাট চালায় সংঘর্ষকারীরা। দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় কলেজসহ আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাঙ্গামাটি কলেজে ছাত্রলীগের সাপ্তাহিক মিছিলে পাহাড়ি শিক্ষার্থীদের অংশগ্রহণকে কেন্দ্র করে সংঘর্ষের শুরু। ছাত্রলীগ নেতাকর্মীরা বলছেন, পাহাড়ি কিছু শিক্ষার্থী মিছিলে অংশ নিলে পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি’র নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করেন।

এরপর সাধারণ ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পিসিপি নেতাকর্মীরা। এক পর্যায়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও শর্টগানের গুলি ছুঁড়ে।

ঘটনার পর রাঙ্গামাটি ডিসি জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য এলাকাায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আশা করছি এধরনের অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না।

বিষয়:রাঙ্গামাটি সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…