ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম, সিলেট ও ঠাকুরগাঁয়ের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় দোকানপাট ভাংচুরের ঘটনাও ঘটেছে।
চট্টগ্রামের কোতোয়ালি থানার শহীদ মিনার এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ও ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মহানগরীর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কাটকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
ছাত্রলীগের হামলার প্রতিবাদে রিকাবীবাজার এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন ব্যবসায়ীরা। প্রায় একঘন্টা পর পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেন।
সিলেটের রিকাবীবাজারে সিলেট জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কয়েকটি দোকান ভাংচুর করে ছাত্রলীগ কর্মীরা। আহত হন এক দোকান কর্মচারী।
ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিন ভর দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রলীগের ৩ জন কর্মীসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছে।
পুলক ও মিজান গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে শহরে পুলিশ মোতায়েন করা হয়।






