বিনোদন

ছবিতে শিমুর বিয়ে

ছবিতে শিমুর বিয়ে

জীবনের নতুন এক অধ্যায়ে পা রেখেছেন ছোট পর্দার অভিনেত্রী সুমাইয়া শিমু। গত শুক্রবার পারিবারিকভাবে বর নজরুল ইসলামের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

সন্ধ্যায় গুলশানের হোটেল ‘আমারই’তে’ দুই পরিবারের উপস্থিতিতে বর নজরুল ইসলামের গলায় মালা পরিয়ে দেন জনপ্রিয় এই অভিনেত্রী। বিয়ের আগে সম্পন্ন হয় গায়ে হলুদ।

শনিবার অনুষ্ঠিত হয়েছে তাদের বৌভাত। তিনদিনের বিয়ের এই আনুষ্ঠিকতায় শিমু এক অন্যরকম শিমু হিসেবে হাজির হয়েছিলেন। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য গায়ে হলুদ, বিয়ে এবং বৌভাতের অন্যরকম শিমুকে তুলে ধরা হলো।  

শনিবার নিকুঞ্জের ‘লা মেরিডিয়ান’ হোটেলে শিমু ও নজরুলের বৌভাতের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বৌভাতের অনুষ্ঠানে গ্ল্যামার বধূ।

 

লাল বেনাসরিতে বরের পাশে সুমাইয়া শিমু।

হাস্যজ্জ্বল বধূবেশে।

বিয়ের সময় বাবা-মায়ের সঙ্গে একফ্রেমে শিমু।

গায়ে হলুদে বরের পাশে কনে।

গায়ে হলুদে অন্যরকম সাজে ‘হাউজফুল’ খ্যাত শিমু। 


বিষয়:অভিনেত্রী সুমাইয়া শিমু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…