রাজধানীর কল্যাণপুরে এক জঙ্গি আস্তানায় পুলিশের বিশেষ অভিযানে ৯ জঙ্গি নিহত ও পুলিশসহ কয়েকজন আহত হয়েছে। মঙ্গলবার ভোর পৌনে
ছয়টা থেকে পুলিশ অপারেশন ‘স্টর্ম টোয়েন্টি সিক্স’ নামে এই অভিযান চালায়।
এক ঘণ্টাব্যাপী অভিযানে সোয়াত সদস্যরাও অংশ নেয়। নিহত ব্যক্তিরা নিষিদ্ধ
জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ছবিতে ওই অভিযানের কয়েকটি মুহূর্ত।













