বিনোদন

ছবিতে অপর্ণার বিয়ে

বাংলাদেশি দম্পতি বিবাহের অনুষ্ঠানে একে অপরের সাথে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি বিবাহের অনুষ্ঠানে এক দম্পতি একে অপরের সাথে হাসিমুখে দেখা যাচ্ছে, ঐতিহ্যবাহী পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

১০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদে লাক্সতারকা, মডেল ও অভিনেত্রী অপর্ণা ঘোষের বিয়ে সম্পন্ন হয়েছে। পাত্র সত্রাজিৎ দত্ত। পেশায় ইঞ্জিনিয়ার, কর্মরত জাপানের একটি আইটি কোম্পানিতে।

রাত ন’টা নাগাদ বেশ জমকালো আয়োজনে অপর্ণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর-কনের পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার সন্ধ্যায় হয়েছিল হয়েছিল অপর্ণার আশীর্বাদ।

অপরিণত বিয়ের অনুষ্ঠানে কনের সাজসজ্জা ও অলংকার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালীন এক বন্ধুর মাধ্যমে সত্রাজিতের সঙ্গে অপর্ণার পরিচয়। এরপর পরস্পরে সম্পর্কে জড়ান। দুই পরিবারকে জানালে, তাদের বিয়েতে সম্মতি দেয় দু’পক্ষ।

অপর্ণার বিয়ের অনুষ্ঠানে সুন্দরী বর ও কনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ অভিনেত্রী জানান, আগামী বছরের মে মাসে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন তিনি। তখন বিনোদন অঙ্গনের বন্ধু-সহকর্মীসহ সবাইকে আমন্ত্রণ জানানোর কথা জানান অপর্ণা।

অপরিণীতের বিয়ের সময় দম্পতি সুন্দর ঐতিহ্যবাহী পোশাকে সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, ভালো লাগার মানুষ সত্রাজিৎ দত্তকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি এর চেয়ে বড় খুশীর কিছুই হতে পারে না। জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছি। সবার কাছে দোয়া আশীর্বাদ কামনা থাকলো।

অপর্ণার বিয়ের অনুষ্ঠানে সুন্দর সাজে সেজে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারে ছিলেন অপর্ণা ঘোষ। মডেলিং, নাটকে অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। কাজ করেছেন থার্ড পার্সন সিংগুলার নাম্বার, মৃত্তিকা মায়া, মেঘমল্লার, সুতপার ঠিকানা, ভুবন মাঝি চলচ্চিত্রগুলোতে।

অপরূপ বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি হাসিমুখে একে অপরের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন অপর্ণা ঘোষ।

অপরিণত দম্পতি বিবাহের পর খুশি ও আনন্দে মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ অপরাজিত বিয়ের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ অপর্ণা বিয়ে অনুষ্ঠানে পোষা কুকুরের সাথে খেলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ অপরূপ বিয়ের পোশাকের প্রদর্শনী, অপর্ণার বিয়ে উপলক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: চিত্রগল্প

বিষয়:অপর্ণা ঘোষ অভিনেত্রী চ্যানেল আই নাটক লাক্সতারকা শোবিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…