চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছক্কা মেরে সেঞ্চুরিতে মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ঢংয়ে এগিয়ে নেয়া ইনিংসটা দারুণ এক ছক্কায় ৯৯ থেকে তিনঅঙ্কে নিলেন মুশফিকুর রহিম। পেসার হাসান মাহমুদের বল সীমানার উপর দিয়ে উড়িয়ে পৌঁছে গেলেন সেঞ্চুরিতে। ১১৭ বলে এলো প্রথম শ্রেণিতে আরেকটি শতক। সঙ্গে রানের জন্য ধুঁকতে থাকা নর্থ জোনকে দুইশ পার করে নেয়ার স্বস্তি।

বিসিএলের তৃতীয় রাউন্ডে শুক্রবার কক্সবাজারে মুখোমুখি হয়েছে নর্থ জোন ও ইস্ট জোন। আগে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো নর্থদের টেনে তোলেন মুশফিক। দলীয় রান যখন দুইশ ছোঁয় দলটির, তখন মুশির একার রানই একশর বেশি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫ ওভারে ৭ উইকেটে ২০৬ রানে পৌঁছেছে নর্থ জোন। একদিকে মুশফিক যেমন সেঞ্চুরি ছুঁয়েছেন, অন্যদিকে ঘূর্ণিতোপে ৬ উইকেট তুলে নিয়েছেন ইস্টের অফস্পিনার নাঈম হাসান।

বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলা মুশফিক ১১৭ বলে ১৪ চার ও শতক ছোঁয়া সেই ছক্কায় ইনিংস সাজিয়ে অপরাজিত আছেন ১০৫ রানে। ৩২ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে ১১তম সেঞ্চুরি এটি।

পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা জাতীয় দল তারকা চলতি মাসের শেষ সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের একমাত্র টেস্টে রানের অভ্যাস নিয়েই নামতে পারছেন।

মুশফিকের দিনে আলো কাড়া ইস্টের ১৯ বছর বয়সী ডানহাতি অফস্পিনার নাঈম প্রথম শ্রেণিতে ষষ্ঠবারের মতো ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। নর্থের প্রথম সাত উইকেটের ছয়টিই তার।

Reneta

নাঈমের ঘূর্ণি ম্যাজিকের দিনে সাজঘর-টু-বাইশগজ আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন রনি তালুকদার ২৮, জুনায়েদ সিদ্দিকী ৮, তানবির হায়দার ৪, নাঈম ইসলাম ৩১, আরিফুল হক ৪, মাহিদুল ইসলাম অঙ্কন ২৩ রানে, আর মোহাম্মদ সাইফউদ্দিন রানের খাতাই খুলতে পারেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ জোন-ইস্ট জোননাঈমবিসিএল-২০২০মুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT